Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে রাজ্যের পছন্দের প্রার্থী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের (Coochbehar University) উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের।

রবীন্দ্রভারতীর নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়, কোচবিহারে রাজ্যের পছন্দের প্রার্থী

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 1 August 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) নতুন উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের পছন্দের প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়কে কোচবিহার বিশ্ববিদ্যালয়ের (Coochbehar University) উপাচার্য পদে নিয়োগ দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। শুক্রবার শীর্ষ আদালত জানিয়েছে, বাকি ১৫টি বিশ্ববিদ্যালয়ের জন্য দ্রুত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাই পাওয়ার সিলেকশন কমিটি।

বিচারপতি জানিয়েছেন, বাংলায় ৩৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। যার মধ্যে ১৯টি উপাচার্য নিয়োগ সম্পন্ন হয়েছে। সমস্যা তৈরি হয়েছিল বাকি পড়ে থাকা ১৭টি বিশ্ববিদ্যালয় নিয়ে। যার মধ্য়েই রয়েছে যাদবপুর, কলকাতা, রবীন্দ্রভারতী-সহ রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

এই ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত উপাচার্যদের নাম নিয়ে সর্বপ্রথম সরব হন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগে ১৯টি বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর পছন্দেই সায় দিলেও এই ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নামে আপত্তি জানান রাজ্যপাল। দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে।

সেই সময় গোটা বিষয়টা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় শীর্ষ আদালত। কিন্তু তাতেও কোনও লাভ হয় না। পরবর্তীতে বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন একটি সার্চ কমিটি তৈরির নির্দেশ দেন বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ।

শুক্রবার এই মামলার শুনানি পর্বে আরও খানিকটা জট কাটিয়ে ১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দু’টি বিশ্ববিদ্য়ালয়, যথাক্রমে রবীন্দ্রভারতী ও কোচবিহারের উপাচার্যের নাম চূড়ান্ত করে শীর্ষ আদালত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য উপাচার্য হিসাবে বেছে নেওয়া হল সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে এবং কোচবিহারে বিশ্ববিদ্যালয়ে মান্যতা পেলেন রাজ্যের প্রেফারেন্সের তালিকায় থাকা প্রথম প্রার্থী সঞ্চারী মুখোপাধ্যায়।


```