Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রবীন্দ্রভারতীর উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা! পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের

মঙ্গলবার এ ব্যাপারে সিঁথি থানা ও গিরীশ পার্ক থানাকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রবীন্দ্রভারতীর উপাচার্যকে ক্যাম্পাসে ঢুকতে বাধা! পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 25 March 2025 17:36

দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্যকে ঢুকতে বাধা দেওয়া যাবে না। প্রয়োজনে পুলিশ এসকর্ট করে ক্যাম্পাসে প্রবেশ করাতে হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (Rabindra Bharati University)।

মঙ্গলবার এ ব্যাপারে সিঁথি থানা ও গিরীশ পার্ক থানাকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। একই সঙ্গে এ ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ করেছে, তা আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যকে আদালতে জানাতে বলেছে বিচারপতি। 

পড়ুয়াদের অভিযোগ, অস্থায়ী উপাচার্যের তুঘলকি আচরণের জেরে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। ক্ষুণ্ণ হচ্ছে মর্যাদা। তাই অবিলম্বে তাঁকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে, এই অভিযোগে সোমবার রবীন্দ্রভারতীর জোড়াসাঁকো ক্যাম্পাসে উপাচার্যকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে।

এ বিষয়ে পুলিশি নিরাপত্তা চেয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওই মামলায় এদিন আদালতের স্পষ্ট নির্দেশ, এক্ষুনি অন্তর্বর্তীকালীন উপাচার্য এবং রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিতে হবে। প্র.োজনে এসকর্ট করে হলেও তাদের ক্যাম্পাসে প্রবেশ করাতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দুটি থানাকে যথাযথ পদক্ষেপের নির্দেশও দেন বিচারপতি।


```