Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

৩ মাসের প্রসূতি মেয়েকেও মারত সঞ্জয়, আরজি কর কাণ্ডে অভিযুক্তের শাশুড়ি ফাঁসি চান জামাইয়ের

তাঁর দৃঢ় বিশ্বাস সঞ্জয় একা এই কাজ করেননি।

৩ মাসের প্রসূতি মেয়েকেও মারত সঞ্জয়, আরজি কর কাণ্ডে অভিযুক্তের শাশুড়ি ফাঁসি চান জামাইয়ের

আর জি কর কাণ্ডে অভিযুক্ত ধৃত সঞ্জয় রায়। ফাইল ছবি।

শেষ আপডেট: 20 August 2024 11:01

দ্য ওয়াল ব্যুরো: আর জি কর হাসপাতালের শিক্ষানবীশ তরুণী ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে উঠে এল হাড়হিম করা তথ্য। অভিযুক্তের শাশুড়ি জানালেন, সঞ্জয় তাঁর প্রাক্তন স্ত্রীকে নিয়মিত মারধর করতেন। তিন মাসের গর্ভবতী মেয়েকে বেদম পেটানোর জন্য তাঁর গর্ভপাত হয়ে যায়। গোটা রাজ্যের মতো সঞ্জয়ের শাশুড়িও তাঁর ফাঁসি চান।

তবে তাঁর দৃঢ় বিশ্বাস সঞ্জয় একা এই কাজ করেননি। তাঁর সঙ্গে আরও কেউ কেউ ছিলেন। কারণ, যে ভয়াবহতা ঘটেছে, তা তাঁর একার পক্ষে করা সম্ভব নয়। সঞ্জয়ের সঙ্গে তাঁর মেয়ের বৈবাহিক জীবনের দুর্বিষহ দিনগুলির কথা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে মহিলার।

সঞ্জয়ের সঙ্গে তাঁর স্ত্রী সম্পর্ক কোনওদিনই ভালো ছিল না। সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগে থাকত। স্ত্রীকে মারধরের অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করা হয়েছিল। তিনি মেয়ের কথা ভেবে দুঃখে ভেঙে পড়ে বলেন, আমার সঙ্গেও ওর বনিবনা ছিল না। বিয়ের প্রথম ৬ মাস ভালোয় ভালোয় কেটে গিয়েছিল।

কিন্তু তারপর...আতঙ্কে শিউরে উঠে তিনি বলেন, ৬ মাস কাটতে না কাটতেই স্বরূপ প্রকাশ পায় জামাইয়ের। মেয়ে যখন তিন মাসের গর্ভধারণ করে, তখন থেকে ও মারধর করত আমার মেয়েকে। মারের চোটে আমার মেয়ের গর্ভপাত হয়ে যায়। তারপর পুলিশে অভিযোগে জানানো হয়। ওই ঘটনার পর থেকেই মহিলার মেয়ে অসুস্থ হয়ে পড়েন। যার সমস্ত খরচখরচা চালাতে হতো মাকেই।

তিনি বলেন, সঞ্জয় মোটেই ভালো মানুষ নয়। ওকে আপনারা ফাঁসি দিন। কিংবা ওর সঙ্গে যা ইচ্ছা তাই করুন। অপরাধ নিয়ে তিনি কোনও কথা বলতে রাজি হননি। তবে এইটুকু বিশ্বাস করেন যে, যা ঘটেছে তা কারও একার পক্ষে করা সম্ভব নয়। ওর সঙ্গে আরও লোক আছে, দাবি শাশুড়ির।


```