Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফের বহুতল আতঙ্ক! এবার বিধাননগর ও বাগুইআটিতে হেলে পড়ল তিনটি ফ্ল্যাট

বাঘাযতীন, ট্যাংরার পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি এলাকায় তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে পুরসভাতে দায়ের হয়েছে অভিযোগও।

ফের বহুতল আতঙ্ক! এবার বিধাননগর ও বাগুইআটিতে হেলে পড়ল তিনটি ফ্ল্যাট

বাগুইআটির এই বহুতল ঘিরেই আতঙ্ক।

শেষ আপডেট: 23 January 2025 15:48

দ্য ওয়াল ব্যুরো: বাঘাযতীন, ট্যাংরার পর এবার বিধাননগর এবং বাগুইআটি। বৃহস্পতিবার নতুন করে আরও দুটি এলাকায় তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে পুরসভাতে দায়ের হয়েছে অভিযোগও।

গোটা ঘটনায় শহরজুড়ে নতুন করে বহুতল আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতির জন্য পুরসভা এবং ঠিকাদারদের যোগসাজশকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। অন্যদিকে ভুক্তভোগীদের কেউ সারা জীবনের সঞ্চয় জমিয়ে কেউ বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনেছিলেন। তাঁদের প্রশ্ন, "আমাদের তো পথে বসতে হবে! এবার আমরা কোথায় যাব?"

সূত্রের খবর, এদিন সকালে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুরে একটি বহুতল হেলে পড়ে। তার অব্যহতি পরেই বাগুইআটির জগৎপুরের নেতাজিপল্লীতে আরও তিনটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে।

গোটা ঘটনায় শোরগোল তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। আগুইআটির স্থানীয়দের অভিযোগ, পুকুর বুজিয়ে জোর করে পাশাপাশি দুটি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছিল। এদিন বেলার দিকে সে দু'টিকে হেলে পড়তে দেখে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। একইভাবে বিধাননগরের ২৩ নম্বর ওয়ার্ডেও আরও একটি বহুতল হেলে পড়েছে।

এর আগে গত সপ্তাহে বাঘাযতীনে একটি বহুতল হেলে পড়ে। ইতিমধ্যে সেটি ভেঙেও ফেলা হয়েছে। তারপরই সামনে আসে ট্যাংরার ক্রিস্টোফার রোডের ঘটনা। সেখানেওমুখোমুখি দুটি বহুতল হেলে পড়ার ঘটনা সামনে এসেছে। তা ভাঙার নির্দেশও দিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যে আবাসনের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে।

তারই মধ্যে সামনে এলো আরও তিনটি বহুতলের ঘটনা। সব মিলিয়ে আটদিনে পাঁচ পাঁচটি বহুতল হেলে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট এলাকার পাশাপাশি শহরের অন্যান্য এলাকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।


```