Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

মহারানি প্রয়াত, এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। দীর্ঘ ৭০ বছর ধরে রাজত্ব করার পর ৯৬ বছর বয়সে মারা (died) গেলেন তিনি। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাকিংহাম প্যালেস থেকে

মহারানি প্রয়াত, এলিজাবেথের বয়স হয়েছিল ৯৬ বছর

শেষ আপডেট: 8 September 2022 18:12

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। দীর্ঘ ৭০ বছর ধরে রাজত্ব করার পর ৯৬ বছর বয়সে মারা (died) গেলেন তিনি। বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। বাকিংহাম প্যালেস থেকে এমনটাই জানানো হয়েছে। একইসঙ্গে খবর, তাঁর মৃত্যুর পর তাঁর জ্যেষ্ঠ পুত্র, ৭৩ বছর বয়সী চার্লস রাজা হিসাবে অভিষিক্ত হবেন।

https://twitter.com/RoyalFamily/status/1567936934290329608?s=20&t=l-lXCXuExNsU90s79uVqCQ

আজ সকাল থেকেই রানি দ্বিতীয় এলিজাবেথের শরীরের অবস্থা ক্রমশ খারাপ হতে শুরু করে। এই নিয়ে চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করেন। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলেন তিনি। রানির আকস্মিক অসুস্থতার খবরে বৃহস্পতিবার সকালেই রাজপরিবারের চার সন্তান ও নাতি-নাতনিরা স্কটল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবারই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে লিজ ট্রাসকে নিয়োগ করেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনে বসার পর থেকে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রীকে নিয়োগ করেছিলেন তিনি। প্রথা ভেঙে বাকিংহামের পরিবর্তে বালমোরাল প্রাসাদে বসেই লিজকে অভিনন্দন জানিয়েছিলেন। সেই ছবিতেই স্পষ্টত বোঝা গিয়েছিল, কতটা অসুস্থ ছিলেন তিনি।

গত বছরের অক্টোবর থেকেই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন জটিলতা দেখা দিয়েছিল রানির শরীরে। এর মধ্যে অন্যতম শারীরিক জটিলতা ছিল, তিনি বেশি হাঁটতে ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। এদিকে, আজ সকালেই রানির স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। অনেকেই তাঁর সেরে ওঠার জন্য প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ অবধি বয়সের ভারে ন্যুব্জ হলেন রানি।

রানির শরীর কেমন, এখনও পর্যন্ত আমরা যা জানি


```