Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নদীর ঘাটে চাপ চাপ রক্ত, চরে মিলল তরুণীর ক্ষতবিক্ষত দেহ! পুরুলিয়ায় শোরগোল

তাঁদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই বিষয়ে তারা স্পষ্ট কিছু জানাতে পারবেন। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

নদীর ঘাটে চাপ চাপ রক্ত, চরে মিলল তরুণীর ক্ষতবিক্ষত দেহ! পুরুলিয়ায় শোরগোল

নদী চরে চাপ চাপ রক্ত, চরে মিলল তরুণীর ক্ষতবিক্ষত দেহ!

শেষ আপডেট: 16 October 2024 14:10

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: ঘাটের পাশে রক্তের দাগ কীসের। সন্দেহ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের। কিছু দূরে নদী চরে মিলল অজ্ঞাতপরিচয় তরুণীর দেহ। বুধবার পুরুলিয়ার বরাবাজারের সিন্ধ্রি এলাকার তসরুবাকি ঘাটে এই ঘটনা ঘটে। 

পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে খুন করে দেহ লোপাট করতে নদী চরে পুঁতে রেখে গেছে কেউ বা কারা। দেহে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে। তবে তাকে ধর্ষণ করা হয়েছিল কিনা, সেবিয়ে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ। তাঁদের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই বিষয়ে তারা স্পষ্ট কিছু জানাতে পারবেন। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বুধবার সকালে কুমারী নদীর তসরুবাকি ঘাটের কাছে তাঁরা রক্তের দাগ দেখতে পেয়েছিলেন। তখনই তাঁদের সন্দেহ হয়। রক্তের দাগ অনুসরণ করে এগিয়ে যেতে তাঁরা দেখতে পান, বালিচরের একটা জায়গা উঁচু হয়ে রয়েছে। সেখানেই তরুনীর দেহ পুঁতে রাখা ছিল।

পুলিশের অনুমান, তরুণীর বয়স ২০-২২-র মধ্যে। তরুণীর পরনে জিন্সের প্যান্ট ও জামা ছিল। গলায় জড়ানো ছিল ওড়না। মুখে কয়েকটি ক্ষতচিহ্ন রয়েছে। তরুণীর পরিচয় জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, ওই তরুণীকে অন্য কোথাও খুন করে নদীর চরে পুঁতে দিয়ে যাওয়া হয়েছে। তরুণীর পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ। 

নদিয়ার কৃষ্ণনগরেও একই দিনে এক তরুণীর অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। দেহ লোপাট করে তরুণীর দেহ অ্যাসিড নিয়ে পুড়িয়ে দেওয়ার হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা। 


```