Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দুই তৃণমূল নেতাকে সামাজিক বয়কট পুরুলিয়ার গ্রামে, মাঠ বাঁচাতে আন্দোলনে বাসিন্দারা

মঙ্গলবার বিকেলে তুলিন গ্রামে "মাঠ বাঁচাও কমিটি" নামে একটি কমিটি গঠন করেন গ্রামবাসীরা। বৈঠক  করে সিদ্ধান্ত নেন যাঁরা মাঠরক্ষার বিরুদ্ধে তাঁদের সামাজিক বয়কট করা হবে।

দুই তৃণমূল নেতাকে সামাজিক বয়কট পুরুলিয়ার গ্রামে, মাঠ বাঁচাতে আন্দোলনে বাসিন্দারা

গ্রামবাসীরা মাঠ বাঁচাও কমিটি তৈরি করেন। নিজস্ব চিত্র।

শেষ আপডেট: 31 July 2024 18:29

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: খেলার মাঠ বাঁচাতে দুই তৃণমূল নেতা-সহ বেশ কয়েকজনকে সামাজিক ও রাজনৈতিক বয়কট করলেন ঝালদার তুলিন গ্রামের বাসিন্দারা। ঘটনা ঘিরে শোরগোল পড়ল জেলার রাজনৈতিক মহলে । 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার পুরুলিয়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সহ-সভাপতি শেখ সুলেমান ঝালদার তুলিনে একটি জায়গার দখল নিতে গেলে এলাকার মানুষের প্রতিরোধের মুখে পড়েন। এলাকার মানুষের অভিযোগ, শেখ সুলেমান ও তাঁর দলবল খেলার মাঠের বেআইনি দখল নিতে চাইছেন। শেখ সুলেমানের পাল্টা দাবি, জায়গাটি তাঁর কেনা। সঠিক কাগজপত্র রয়েছে, তবুও গ্রামবাসীরা সেই জায়গা দখল করে রেখেছে। 

ঘটনা ঘিরে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। সেই ঘটনার পরেই মঙ্গলবার বিকেলে তুলিন গ্রামে "মাঠ বাঁচাও কমিটি" নামে একটি কমিটি গঠন করেন গ্রামবাসীরা। বৈঠক  করে সিদ্ধান্ত নেন যাঁরা মাঠরক্ষার বিরুদ্ধে তাঁদের সামাজিক বয়কট করা হবে। সেইমতো পুরুলিয়া জেলা তৃণমূল সম্পাদক রাজীব কুমার সাউ, ঝালদা ১ নম্বর ব্লক তৃণমূল সম্পাদক সন্তোষ চেল, গ্রামবাসী ঘনেনাথ মাহাতো এবং বিপ্রদাস মাহাতোকে সামাজিক ও রাজনৈতিক বয়কটের ডাক দেন গ্রামবাসীরা। সমস্যার সমাধান না হলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামারও হুঁশিয়ারি দিয়েছেন মাঠ বাঁচাও কমিটির সদস্যরা।

বয়কটের শিকার জেলা তৃণমূলের সম্পাদক রাজীব কুমার সাউ ও ঝালদা ১ নম্বর ব্লক তৃণমূল সম্পাদক সন্তোষ চেল বলেন, "গণতান্ত্রিক দেশে একজন সামাজিক ও রাজনৈতিক বয়কটের শিকার কেন হবে তার জবাব চাই। আমাদের পরিবারের সদস্যরা যদি কোনও সমস্যার মুখে পড়েন, তাহলে আইনি পদক্ষেপ করব।" বিষয়টি নিয়ে আইনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের জেলা সহ-সভাপতি শেখ সুলেমান।

অন্যদিকে পুরুলিয়া জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, "তৃণমূল সংখ্যালঘু সেলের জেলা সহ সভাপতি শেখ সুলেমানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।


```