Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলা প্রধানের গ্রামে আবাসের দুর্নীতি, ঝাঁটা হাতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ বিজেপির

অভিযোগ, আবাস যোজনায় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

মহিলা প্রধানের গ্রামে আবাসের দুর্নীতি, ঝাঁটা হাতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ বিজেপির

ঝাঁটা হাতে বিক্ষোভ

শেষ আপডেট: 10 December 2024 12:17

দ্য ওয়াল ব্যুরো: আবারও আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপির মহিলা কর্মীদের।

সোমবার রঘুনাথপুর এক নম্বর ব্লকের তৃণমূল পরিচারিত শাঁকা গ্রাম পঞ্চায়েতে বিজেপি কর্মী সমর্থকরা জোরজবস্তি ঢুকতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

বিজেপি প্রতিনিধিদের ওই দল আবাস যোজনা-সহ একাধিক দুর্নীতি নিয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানকে ডেপুটেশন জমা দেন। তাঁদের অভিযোগ, আবাস যোজনায় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

তাঁদের দাবি, অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে।

স্থানীয় বিজেপি নেতা সন্তু তেওয়ারির কথায়, 'শাঁকা পঞ্চায়েতে যে তালিকা বার হয়েছে, তাতে যোগ্য ব্যক্তিদের নাম বাদ গিয়েছে। যাঁদের মাটির ঘর, তাঁদের নাম নেই। অথচ যাঁদের চার চাকা গাড়ি রয়েছে, তাঁদের নাম রয়েছে।' যদিও বিজেপির এই অভিযোগ নস্যাৎ করেছেন পঞ্চায়েত প্রধান।

প্রধান সুপর্ণা বন্দ্যোপাধ্যায়ের দাবি, 'এই ধরনের অভিযোগ মিথ্যা। কোথাও কোনও কাটমানি নেওয়ার ঘটনা ঘটেনি। বিজেপি সব কিছুতেই ঝামেলা করে। সবাই জানে এখানে বিডিও সার্ভে করেছেন। আমরা কেউই নই। আমি, আমার সদস্য, কেউই জড়িত নয়। ওদের বলার কথা তাই বলছে। ওরাও জানে আমি কোনও ভাবেই জড়িত নই।'


```