Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ব্রিটিশ আমলে তৈরি এয়ারস্ট্রিপ পড়েই ছিল পুরুলিয়ায়, সেখানেই নতুন বিমানবন্দর তৈরির উদ্যোগ 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফঃস্বল থানার ছররাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। এখন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে সেটি।

ব্রিটিশ আমলে তৈরি এয়ারস্ট্রিপ পড়েই ছিল পুরুলিয়ায়, সেখানেই নতুন বিমানবন্দর তৈরির উদ্যোগ 

পুরুলিয়ার এয়ারস্ট্রিপ পরিদর্শনে সরকারি আধিকারিকরা। নিজস্ব চিত্র

শেষ আপডেট: 18 July 2024 14:44

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: অবশেষে স্বপ্নপূরণ হতে চলেছে রাজ্যের প্রান্তিক জেলা পুরুলিয়ার মানুষের। পুরুলিয়া শহর থেকে মাত্র ১০ কিমি দূরে ছররাতে অত্যাধুনিক বিমানবন্দর তৈরির উদ্যোগ নেওয়া হল। শুক্রবার এলাকা পরিদর্শন করলেন সরকারি প্রতিনিধিরা।  

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি পরিস্থিতিতে বিমান ওঠানামার জন্য পুরুলিয়া মফঃস্বল থানার ছররাতে এয়ারস্ট্রিপ তৈরি করেছিল ব্রিটিশরা। এখন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে রয়েছে সেটি। এবার ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার।

শুক্রবার রাজ্য সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার, রাইটস ডিপার্টমেন্ট এবং ভূমি দফতরের আধিকারিকরা ওই রানওয়ে পরিদর্শন করলেন। খতিয়ে দেখলেন ম্যাপ। জমি পরিদর্শনের পাশাপাশি সয়েল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হল। এবার বিমানবন্দর তৈরির প্রজেক্ট রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। ভূমি দফতরের আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, ব্রিটিশ আমল থেকে পড়ে থাকা এই এয়ারস্ট্রিপ এদিন পরিদর্শন করলেন তাঁরা। এখানে এয়ারপোর্ট তৈরি হলে কী কী সুবিধা-অসুবিধা হতে পারে তা খতিয়ে দেখার কাজ শুরু হল। পরীক্ষার জন্য মাটিও সংগ্রহ করা হয়েছে।

পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী অগ্রগতি ঘটবে বলে মনে করছেন জেলার মানুষ। তাই আশায় বুক বাঁধছেন তাঁরা। সূত্রের খবর, বিমানবন্দরটি ১৭২২ মিটার দীর্ঘ এবং ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। বিমানবন্দর তৈরি হলে যাতায়াতের সুবিধা যেমন বাড়বে তেমনই পিছিয়ে থাকা এই জেলার আর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হতে পারে বলে মনে করছেন রাজ্য সরকারের প্রতিনিধিরা। 


```