Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মিডডে মিলের তরকারিতে বিছে! জানতে পেরেই খাবার ফেলে দিলেন স্কুল কর্তৃপক্ষ

খাবারে বিছে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। বিষয়টি নজরে আসতেই খাবার ফেলে দেওয়া হয়।

মিডডে মিলের তরকারিতে বিছে! জানতে পেরেই খাবার ফেলে দিলেন স্কুল কর্তৃপক্ষ

মিডডে মিলে তরকারিতে বিছে

শেষ আপডেট: 28 June 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: এবার মিডডে মিলের খাবারে বিছে। মিডডে মিলে দেওয়া হয়েছিল ভাত আর তরকারি। সেই তরকারির মধ্যেই নজরে আসে বিছেটি। খাবারের মধ্যে বিছে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। 

শুক্রবার এই ঘটনায় হইচই পড়ে গঙ্গাজলঘাটির লছমনপুর পরমহংস যোগানন্দ বিদ্যাপীঠে। বেলা ১১টা নাগাদ মিডডে মিল খেতে দেওয়া হয়েছিল পড়ুয়াদের। খাবারে বিছে দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় পড়ুয়াদের মধ্যে। বিষয়টি নজরে আসতেই খাবার ফেলে দেওয়া হয়। ফলে শুক্রবার দিনভর খালিপেটেই থাকতে হয় ওই স্কুলের ছাত্রছাত্রীদের। 

স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, এই ঘটনায় কেউ অসুস্থ হয়নি। তবে পড়ুয়াদের শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে কী করে খাবারে বিষাক্ত বিছে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাঁধুনিদের।  খাবারে বিছে পাওয়া গেছে, খবর জানাজানি হতেই উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা। তবে এখনও পর্যন্ত কোনও শিশুর অসুস্থ হয়ে পড়ার কোনও খবর নেই।


```