Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অনুব্রতর সভায় তৃণমূল কর্মীদের হাতাহাতি, তুমুল শোরগোল মুরারইয়ে

এখানেই অনুব্রতকে বলতে শোনা যায়, "কার জন্য মারামারি করবেন? কিসের জন্য করবেন? কোনও খুনোখুনি নয়। সকলেই শান্তিপূর্ণভাবে থাকুন।"

অনুব্রতর সভায় তৃণমূল কর্মীদের হাতাহাতি, তুমুল শোরগোল মুরারইয়ে

অনুব্রতর সভামঞ্চ

শেষ আপডেট: 17 October 2024 16:53

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: জামিন পেয়ে জেলায় ফেরার পর অনুব্রতর রাজনৈতিক সভা ছিল মুরারইয়ে। আর সেই সভাতেই বিপত্তি। দলের কর্মীদের নিজেদের মধ্যে বাঁধল হাতাহাতি। অবশেষে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার মুরারইয়ে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা। বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষকে সভাস্থলে দেখা গেলেও এদিনের সভায় দেখা যায়নি কোর কমিটির তিন গুরুত্বপূর্ণ সদস্য কাজল সেখ, অভিজিৎ সিংহ আর আশিস ব্যানার্জিকে। সভা শুরু হতেই সভাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। 

এদিন সকালে ঝড় ও বৃষ্টিতে সভা শুরুর আগেই ভেঙে গিয়েছিল সভামঞ্চের একাংশ। তড়িঘড়ি সেই মঞ্চ মেরামত করার পর শুরু হয় সভা। মঞ্চে উঠে বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল। দীর্ঘদিনের অনুপস্থিতি। তারপর এই সভা। এখানেই অনুব্রতকে বলতে শোনা যায়, "কার জন্য মারামারি করবেন? কিসের জন্য করবেন? কোনও খুনোখুনি নয়। সকলেই শান্তিপূর্ণভাবে থাকুন।"

অনুব্রত মণ্ডল জেলায় ফিরলেও মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটি দল পরিচালনা করবে বলে শোনা গিয়েছিল। স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। তাহলে কি কোর কমিটি দল চালাবে? নাকি জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল? এই নিয়ে চলা টানাপড়েনের মধ্যেই এদিন তৃণমূলের দু-দল কর্মীর হাতাহাতিতে উত্তপ্ত হল অনুব্রতর সভামঞ্চ। 


```