
বিষ্ণুপুরে মহিলার দেহ উদ্ধারে পুলিশকে প্রশ্ন বিজেপির
শেষ আপডেট: 26 August 2024 13:43
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: বিষ্ণুপুরের জঙ্গল থেকে মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় রবিবার। পরিবারের দাবি ছিল, ধর্ষণ করে খুন করা হয়েছে। বিষ্ণুপুর থানার পুলিশ এখনও ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে কিছু জানায়নি। তারমধ্যেই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা ও সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির।
অমরনাথ শাখার দাবি, পুলিশ মৃতের পরিবারের লোককে মৌখিক জানিয়েছিল, সাপের কামড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। এই কথা কিছু থেকে মৃত্যুর কারণ হিসাবে গ্রহণযোগ্য বলে মনে করছেন না তিনি। প্রশ্ন তোলেন সাপের কামড়ে মৃত্যু হলে ওই মহিলা কী ভাবে নগ্ন হলেন? কী করে মাটিতে ঘষতে ঘষতে নিয়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেল? এছাড়াও একাধিক প্রশ্ন তিনি তুলেছে বিধায়ক।
রবিবার রাতেই বিধায়ক অমরনাথ শাখা ও বিধায়ক দিবাকর ঘরামি সহ একাধিক বিজেপি নেতৃত্ব বিষ্ণুপুরের মৃত মহিলার বাড়িতে যান।
মৃতার পরিবারের পক্ষ থেকেও দাবি করছেন, পুলিশ যা বলছে তা কীভাবে সম্ভব? সাপে কীভাবে মহিলার কাপড় খুলতে পারে? আর সাপেই যদি কামড়াতো তাহলে জঙ্গল থেকে ওই মহিলা বাড়ি চলে আসতেন। রাতভর নিখোঁজ থাকতেন না।
সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি কথায়, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মহিলার মৃতদেহটি ময়নাতদন্তের পর পুলিশ তার ছেলে-মেয়েকে দেখায়নি। পেছনের রাস্তা দিয়ে দেহ বের করে তড়িঘড়ি দাহ করে দেয়। তখন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছি।