Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের দায়ে ৭ জনের যাবজ্জীবন জেল বাঁকুড়ায়

মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ৭ জনকে দোষী সাব্যস্ত করে বাকি ৬ জন বেকসুর খালাস দেন।

তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের দায়ে ৭ জনের যাবজ্জীবন জেল বাঁকুড়ায়

বাঁকুড়া কোর্ট

শেষ আপডেট: 10 July 2024 16:33

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার ঘটনায় ৭জন দোষীকে যাবজ্জীবনের সাজা শোনাল বিষ্ণুপুর মহকুমা আদালত।  

২০১২ সালে বাঁকুড়ার জয়পুরের হরিনাশুলিতে গোলাম শেখ নামে এক তৃণমূল কর্মী খুন হন। এই খুনের ঘটনায় ৪১ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। পরে বিভিন্ন সময়ে অভিযোগে গ্রেফতার হয় ১৩ জন। ১২ বছর ধরে চলা এই মামলায় মঙ্গলবার বিষ্ণুপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ৭ জনকে দোষী সাব্যস্ত করে বাকি ৬ জন বেকসুর খালাস দেন। বুধবার বিষ্ণুপুর মহকুমার অতিরিক্ত দায়রা বিচারক ৭ জনের যাবজ্জীবন কারদন্ডের নির্দেশ দেয়। সাজাপ্রাপ্তরা তৃণমুলের পঞ্চায়েত সদস্য, অঞ্চল সভাপতি, সহ সভাপতি ও কর্মী সমর্থক। 

নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট না হয়ে, তৃণমূল নেতার হত্যাকারীদের পাশে দাঁড়িয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত  নিয়েছেন জয়পুর ব্লক তৃণমূল সভাপতি কৌশিক বটব্যালের। বর্তমান তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল নেতার হত্যাকারীদের পাশে দাঁড়ানোয় কটাক্ষ বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখা'র।

প্রসঙ্গত ২০১২ সালের ১ জানুয়ারির বিকেলে জয়পুর থানার হরিনাশুলি গ্রামে ইন্দিরা আবাস যোজনার প্রকল্পের কাজ নিয়ে ঝামেলা চলছিল। সেই সময় গোলাম শেখ নামে ওই তৃণমূল কর্মী সেখান দিয়ে যাচ্ছিলেন।  তখনই তাঁর উপর চড়াও হয় ৪০-৫০ জন দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় তাঁকে। সংকটজনক অবস্থায় প্রথমে তাঁকে বিষ্ণুপুর হাসপাতাল, পরে বাঁকুড়া মেডিক্যাল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসারত অবস্থায় আক্রান্ত ওই তৃণমূল কর্মীর মৃত্যু হয়। 


```