Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

মিড-ডে মিলের খিচুড়িতে সেদ্ধ টিকটিকি, বাঁকুড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও শিশু-প্রসূতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যান। তাঁদেরই একজন বাড়ি গিয়ে বাসনের ঢাকনা সরাতেই দেখেন খিচুড়িতে একটি টিকটিকি পড়ে আছে।

মিড-ডে মিলের খিচুড়িতে সেদ্ধ টিকটিকি, বাঁকুড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

খিচুড়িতে টিকটিকি

শেষ আপডেট: 12 December 2024 18:54

দ্য ওয়াল ব্যুরো: ফের অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি পাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার খাতড়ার চকবাজার কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে বাড়ি যান এক অভিভাবক। শিশুকে খাওয়াতে গিয়ে দেখেন তাতে টিকটিকি পড়ে আছে। এরপরই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা।

ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রসূতি ও শিশু মিলিয়ে সংখ্যাটা অন্তত ৫৭ জনের। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও শিশু-প্রসূতিরা রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে যান। তাঁদেরই একজন বাড়ি গিয়ে বাসনের ঢাকনা সরাতেই দেখেন খিচুড়িতে একটি টিকটিকি পড়ে আছে। এমনই দশা যে সেটা সেদ্ধও হয়ে গিয়েছে।

তড়িঘড়ি ওই খিচুড়ি খাওয়া দুই শিশুকে স্থানীয় খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার কথা শুনে ছুটে আসেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার ফলেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি অভিভাবকদের। অভিযোগ, কর্মীদের সতর্ক করা হলেও যেমন ছিল তেমনই অবস্থা। বদল হয়নি। কেন্দ্রের কর্মীরা অবশ্য অভিভাবকদের অভিযোগ মানতে চাননি। তাঁদের দাবি, রান্না করার সময় ঘরের চাল থেকে কোনও ভাবে হয়তো টিকটিকিটি পড়ে থাকতে পারে।

পঞ্চায়েতের প্রধানের দাবি, অধিকাংশ অভিভাবক খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই খাবার খাওয়ার আগেই টিকটিকির বিষয়টি সামনে আসায় অনেকেই রক্ষা পেয়েছেন। 


```