Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অতীত ভোলেননি অনুব্রত? চন্দ্রনাথ, বিকাশদের বাড়িতে ঢুকতেই দিল না বীরভূমের 'বাঘ'

কেষ্টর চৌকাঠে পৌঁছেও দেখা করার ছাড়পত্র পেলেন না রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ জেলার একাধিক নেতা।

অতীত ভোলেননি অনুব্রত? চন্দ্রনাথ, বিকাশদের বাড়িতে ঢুকতেই দিল না বীরভূমের 'বাঘ'

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 24 September 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো, বোলপুর: শাসকদলের অন্দরে অনেকে তাঁকে ভালবেসে বীরভূমের 'বাঘ' বলে ডাকেন।

মঙ্গলবার বীরভূমে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে সেই বাঘের চেহারায় দেখালেন অনুব্রত মণ্ডল। বাড়ির বাইরে অগুণতি মানুষের ভিড়। নিজে এগিয়ে এসে কর্মী, সমর্থকদের সঙ্গে দেখা করলেন বটে তবে কেষ্টর চৌকাঠে পৌঁছেও দেখা করার ছাড়পত্র পেলেন না রাজ্যের মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী-সহ জেলার একাধিক নেতা।

সূত্রের দাবি, কাদের কাদের ঢুকতে দেওয়া হবে না, সেই তালিকা নাকি আগেই নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিয়েছিলেন কেষ্ট মণ্ডল! সেই তালিকা.য় যে রাজ্যের মন্ত্রীর নামও থাকতে পারে, তা অবশ্য অনেকেই কল্পনাও করেননি। তবে বাস্তবে সেটাই হওয়ার পর অনুব্রত ঘনিষ্ঠরা বলতে শুরু করেছেন, "দাদা এরকমই। মনে-মুখে সমান। বুকের পাটা আছে, তাই শত্রুকে মুখের ওপর শত্রু বলতে দ্বিধা  করেন না!"

অর্থাৎ এলাকায় পা রেখেই অনুব্রত মুখে না বললেও আকার ইঙ্গিতে ইতিমধ্যে স্পষ্ট করেছেন, সুবিধেবাদীরা সাবধান!

বিকাশ, চন্দ্রনাথদের সঙ্গে দেখা না করে কেষ্ট মণ্ডল যেভাবে তাঁদেরকে বাড়ির সামনে থেকে ফেরৎ পাঠিয়েছে তাতে বীরভূম জেলায় শাসকদলের অভ্যন্তরীণ সমীক্ষা নিয়েও চর্চা শুরু হয়েছে দলের অন্দরে। অন্যদিকে দলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ, বোলপুর পুরসভার চেয়ারপার্সেন পর্ণা ঘোষ-সহ একাধিক নেতার সঙ্গে এদিন দেখা করেছেন কেষ্ট। পার্টি অফিসে বসে ঘনিষ্ঠদের সঙ্গে প্রায় আধঘণ্টা ধরে কথাবার্তাও বলেছেন তিনি।

অনুব্রত ঘনিষ্ঠ এক নেতার কথায়, "দাদা অতীত ভুলে যাননি। বিপদের দিনে কারা পাশে থেকেছেন তাঁদের মনে রেখেছেন। কারা বন্ধু, কারা বন্ধু নয়, এতদিনে জানা হয়ে গিয়েছে দাদার। তাই নিচুপট্টির বাড়িতে অনেক নেতার প্রবেশাধিকার মেলেনি।"

বস্তুত, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্র অনুব্রত, একথা সর্বজনবিদিত। ২ বছর পর জেল থেকে ফেরা অনুব্রতর হাতেই যে আগামী দিনে জেলার রাজনীতি নিয়ন্ত্রিত হবে, তা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন নেতা, কর্মীদের অনেকেই। তাঁদের মুখে নতুন করে শোনা যাচ্ছে, চড়াম চড়াম, গুড় বাতাসার স্লোগানও। স্বভাবতই অনুব্রতর জেলায় ফেরা এবং চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীর সঙ্গে দেখা না করা নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে জেলার রাজনৈতিক মহলে। 

এমন জল্পনাও শোনা যাচ্ছে, বিরোধী নয়, এই মুহূর্তে জেলায় দলের অভ্যন্তরের বেনোজল দূর করাটাই নাকি আশুলক্ষ্য তিহাড় ফেরৎ কেষ্ট মণ্ডলের। 


```