Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভারতেই তৈরি হচ্ছে অ্যান্টিবডি চিহ্নিত করার ‘এলাইজা টেস্ট’ কিট, স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে বানাচ্ছে পুণের ল্যাব

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণ নির্ভুলভাবে ধরতে এবার এনজাইম-বেসড এলাইজা টেস্টে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আইজিজি (IgG) এলাইজা টেস্ট (ELISA) কিট বানানো শুরু করেছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। করোনাভাইরাসের সংক্রমণ

ভারতেই তৈরি হচ্ছে অ্যান্টিবডি চিহ্নিত করার ‘এলাইজা টেস্ট’ কিট, স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে বানাচ্ছে পুণের ল্যাব

শেষ আপডেট: 10 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কোভিড সংক্রমণ নির্ভুলভাবে ধরতে এবার এনজাইম-বেসড এলাইজা টেস্টে সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আইজিজি (IgG) এলাইজা টেস্ট (ELISA) কিট বানানো শুরু করেছে পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। করোনাভাইরাসের সংক্রমণ হলে তার প্রতিরোধে শরীর যে ধরনের অ্যান্টিবডি তৈরি করে তাকেই চিহ্নিত করবে এই পরীক্ষা পদ্ধতি। নমুনায় যদি সেই ধরনের অ্যান্টিবডি মেলে তাহলেই বোঝা যাবে সেই রোগী কোভিড পজিটিভ। করোনার সংক্রমণ ধরতে চিনা অ্যান্টিবডি টেস্ট কিটে ভরসা করা যায়নি। এই র‍্যাপিড টেস্টে অমীমাংসিত ফল এসেছে। কখনও নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আবার কখনও সেই একই নমুনার টেস্ট রিপোর্ট নেগেটিভ দেখিয়েছে। চিনা অ্যান্টিবডি টেস্টে বিভ্রান্তিকর ফলাফল আসায় দেশীয় প্রযুক্তিতে ভারতের সংস্থাগুলিকেই কোভিড টেস্ট কিট বানানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি বা এনআইভি-তে সার্স-কভ-২ ভাইরাসের জিনোম বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর যৌথ উদ্যোগে কোভিড থেরাপির নানা পদ্ধতি যেমন প্লাজমা থেরাপি নিয়েও গবেষণা চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন বলেছেন, কোভিড-১৯ সংক্রমণ চিহ্নিত করার মতো করেই এই অ্যান্টিজেন-নির্ভর এলাইজা টেস্ট কিট বানিয়েছে এনআইভি। ভাইরাসের সংক্রমণ নির্ভুলভাবে ধরে দিতে পারবে এই টেস্ট কিট। https://twitter.com/drharshvardhan/status/1259473102540431360?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1259473102540431360&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Findia-news%2Fpune-lab-develops-indigenous-covid-19-testing-kit-named-elisa%2Fstory-2f8yb3Cnd9rW2AWQxqEDwK.html

কীভাবে কাজ করবে এই আইজিজি এলাইজা টেস্ট কিট?

‘এনজাইম লিঙ্কড ইমিউসরবেন্ট অ্যাসে’ বা এলাইজা হল এমন একটি পরীক্ষা পদ্ধতি যা রক্তে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলিকে চিহ্নিত করতে ও তার পরিমাণ বার করতে পারে। সাধারণত দেখা যায় ব্যাকটেরিয়া, ভাইরাস বা সংক্রামক প্যাথোজেন শরীরে ঢুকলে তার একটা প্রতিরোধ ব্যবস্থা শরীর নিজেই তৈরি করতে পারে। ব্যাকটেরিয়া বা ভাইরাল প্রোটিনকে আটকানোর জন্য শরীরে তৈরি হয় অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হল শরীরে যোদ্ধা যার কাজ বাইরে থেকে উড়ে এসে জুড়ে বসা শত্রুদের ঠেকাতে একটা সুরক্ষা বেষ্টনী গড়ে তোলা। সংক্রামক প্রোটিন জোরজবরদস্তি কোষে ঢোকার চেষ্টা করলেই ঢাল হয়ে দাঁড়ায় এই অ্যান্টিবডি, তারপর জমিয়ে লড়াই করে ভাইরাল প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। এখন কোনও ব্যক্তির থেকে নেওয়া নমুনায় যদি এমন অ্যান্টিবডি খুঁজে পাওয়া যায় তাহলেই বুঝতে হবে সেই ব্যক্তির শরীরে ভাইরাস বাসা বেঁধেছে। কারণ ভাইরাসকে আটকাতেই তো তৈরি হয়েছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডিগুলিকেই যদি চিহ্নিত করে ফেলা যায়, তাহলে বোঝা যাবে সংক্রমণ কী পর্যায়ে রয়েছে। এলাইজা টেস্ট কিটের কাজ হবে সেই অ্যান্টিবডিগুলিকেই খুঁজে খুঁজে বার করা। এলাইজা অ্যান্টিবডি টেস্ট--এইচআইভি টেস্ট করতে এই এলাইজা পদ্ধতি ব্যবহার করা হয়। এনএস-ওয়ান অ্যান্টিজেন (এলাইজা ) কিট দিয়ে ডেঙ্গির সংক্রমণ ধরা হয়। এবার কোভিড টেস্টের মতো করে আইজিজি (IgG)এলাইজা টেস্ট কিট বানিয়েছ পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি। এই এলাইজা টেস্টে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি দুটোই শনাক্ত করা যায়। নমুনায় অ্যান্টিবডি আছে কিনা পরীক্ষা করতে হলে এই কিটের প্লাস্টিক সারফেসে (পলিস্টাইরিন মাইক্রোটাইটার প্লেট) অ্যান্টিজেন (immobilized) রাখা হয়। তার উপরে স্যাম্পেল দিলে যদি অ্যান্টিবডি থাকে সেগুলো ওই অ্যান্টিজেনের সঙ্গে বিশেষ উপায় জুড়ে যায়। পরের ধাপে মার্কার-যুক্ত সেকেন্ডারি অ্যান্টিবডি দেওয়া হয় ওই প্লেটে। এইসব মিলে একটা রাসায়নিক বিক্রিয়া হয়। যদি নমুনায় অ্যান্টিবডি থাকে তাহলে সেকেন্ডারি অ্যান্টিবডির মার্কার তাকে চিহ্নিত করতে পারবে। সিগন্যাল দিয়ে জানান দেবে নমুনায় অ্যান্টিবডি রয়েছে। রঙের বদল দেখা যাবে টেস্ট কিটে। এনআইভি জানাচ্ছে এলাইজা টেস্ট পদ্ধতিতে কম সময়তেই সঠিকভাবে করোনার সংক্রমণ ধরে দেওয়া যাবে। বিদেশ থেকে আমদানি না করে দেশেই কোভিড টেস্ট কিট তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি বায়োটেকনোলজি ফার্ম এসডি বায়োসেন্সর তাদের মানেসরের প্ল্যান্টে ভারতের জন্য র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিট (আরটিকে) তৈরি করছে।  কোরিয়ান ফার্মের তরফে জানানো হয়েছে, জরুরি অবস্থার জন্য যুদ্ধকালীন তৎপরতায় টেস্ট কিট বানানো শুরু হয়েছে মানেসরের প্ল্যান্টে।  আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি প্রায় পাঁচ লক্ষ আরটিকে পৌঁছে যাবে দেশের নানা প্রান্তে। দক্ষিণ কোরিয়ার আরও একটি বায়োটেক ফার্ম হিউমাসিস লিমিটেডের সঙ্গেও চুক্তি করেছে ভারত। জানা গেছে, র‍্যাপিড টেস্ট কিট বানানোর জন্য ভারতের থেকে কাঁচামাল আমদানি করেছে ওই সংস্থা। খুব দ্রুত তারাও টেস্ট কিট তুলে দেবে দেশের হাতে। এদিকে কোভিড টেস্টের আরও একটা উন্নত পদ্ধতি ‘ক্রিসপার জিন-এডিটিং’টেকনোলজি নিয়ে গবেষণা চলছে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এ। তাদেরই ইনস্টিটিউট অব জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (আইজিআইবি)-র ল্যাবে বানানো হয়েছে পেপার-স্ট্রিপ টেস্ট কিট। এই টেস্ট কিটে ক্রিসপার জিন-এডিটিং পদ্ধতির ব্যবহার করেছেন দুই বাঙালি বিজ্ঞানী। টেস্ট কিটের নাম রাখা হয়েছে ‘ফেলুদা’।  এই টেস্ট কিটের বিপুল উৎপাদনের জন্য সিএসআইআর-আইজিআইবির হাত ধরেছে টাটা সন্স।

```