Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে ফের শহরে দুর্ঘটনার কবলে পুলকার! জখম স্কুল ছাত্র, আজই প্রশাসনিক বৈঠক

কন্টেনারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকারের সামনের অংশ। গাড়ির চালক এবং এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে একাংশ চালকদের বেপরোয়া দৌরাত্ম্য নিয়ে ফের উঠছে প্রশ্ন।

৪৮ ঘণ্টার মধ্যে ফের শহরে দুর্ঘটনার কবলে পুলকার! জখম স্কুল ছাত্র, আজই প্রশাসনিক বৈঠক

দুর্ঘটনার কবলে পুলকার।

শেষ আপডেট: 14 November 2024 14:47

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবারের পর বৃহস্পতিবার। ৪৮ ঘণ্টার মধ্যে শহরে ফের দুর্ঘটনার কবলে পুলকার। জখম স্কুলছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাইপাসে ধাপার কাছে।

পুলিশ সূত্রের খবর, কন্টেনারের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে পুলকারের সামনের অংশ। গাড়ির চালক এবং এক স্কুল ছাত্র গুরুতর জখম হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে একাংশ চালকদের বেপরোয়া দৌরাত্ম্য নিয়ে ফের উঠছে প্রশ্ন।

মঙ্গলবার সল্টলেকে দু’টি বাসের রেষারেষিতে মর্মান্তিক মৃত্যু হয়েছিল চতুর্থ শ্রেণির এক ছাত্রের। মায়ের সঙ্গে স্কুটিতে চেপে স্কুল থেকে ফিরছিল শিশুটি। ওই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সব পক্ষকে নিয়ে অবিলম্বে রাজ্যের পরিবহণ মন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে বসছে প্রশাসনিক বৈঠক।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বাইপাসে ধাপার কাছে পুলকারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে কন্টেনারের। দুর্ঘটনার পর পুলকারের চালক এবং  জখম ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গোটা ঘটনায় ফের বেপরোয়া চালকদের দৌরাত্ম্য নিয়ে উঠছে প্রশ্ন। 

বাসের রেষারেষিতে প্রাণহানির ঘটনা আগেও ঘটেছে। দুর্ঘটনা ঠেকাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে এর আগে পুলিশের তরফে একাধিকবার সচেতনতার কর্মসূচিও নেওয়া হয়। তারপরও পরিস্থিতির বদল কেন ঘটছে না, বাস ব্যবসায়ী-সহ পরিবহণের সঙ্গে যুক্ত সব পক্ষকে নিয়ে অবিলম্বে পরিবহণ মন্ত্রীকে বৈঠকে বসার জন্য গত মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

সূত্রের দাবি, সেদিন পরিবহণ মন্ত্রীকে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়েছিলেন, এই জিনিস তিনি আর একটাও বরদাস্ত করবেন না। বৈঠকে একথাটা যেন স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়। এরপরও যদি কোনও চালক আইন ভেঙে রেষারেষি করে এবং প্রাণহানির ঘটনা ঘটে তাহলে সে যেন আইনের কঠোর শাস্তির জন্য তৈরি থাকে। 

জানা যাচ্ছে, এদিন পরিবহণ দফতরের প্রশাসনিক বৈঠকে  কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে ডাকা হয়েছে বাস মালিক সংগঠন এবং কর্মচারী সংগঠনকেও। বাসের রেষারেষি কিংবা বেপরোয়া গাড়ি চালানো নিয়ে প্রশাসনিক বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই দেখার। 


```