
শেষ আপডেট: 18 September 2022 03:58
দ্য ওয়াল ব্যুরো: হোস্টেলে (girls hostel) দল বেঁধে স্নান করছিল ছাত্রীরা। গোপনে এক ছাত্রী স্নানের দৃশ্য মোবাইল বন্দি করে পাঠিয়ে দেয় সিমলার বন্ধুর কাছে। সেই তরুণ সোশ্যাল মিডিয়ায় আপলোড (videos leaked) করে দেয় স্নানের ভিডিওটি। সেই দৃশ্য ভাইরাল হতেই লজ্জায় পরেই আত্মহত্যার চেষ্টা করেন আট ছাত্রী। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের (Chandigarh University) এই ঘটনায় বিভিন্ন মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। তাতে ঘি ঢালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার দায় নিতে অস্বীকার করার সিদ্ধান্ত। পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্তারা বিষয়টি ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে। পড়ুয়াদের চাপ দেয় বিষয়টি চেপে যেতে।
শনিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত প্রতিবাদে চলে বিক্ষোভ (protest) আন্দোলন। পড়ুয়ারা শনিবার গভীর রাতে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘেরাও করে এবং ‘উই ফর জাস্টিস’ স্লোগান দিতে থাকে। জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রীটিকে আলাদা এক জায়গায় রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে সে হামলার শিকার না হয়।

এদিকে, বিক্ষোভের জেরে পরিস্থিতি সামাল দিতে গভীর রাতে পুলিশকে লাঠি চালাতে হয়। পড়ুয়ারা এখনও ক্যাম্পাসের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ওই ছাত্রী দীর্ঘদিন ধরে অন্য ছাত্রীদের স্নানের দৃশ্য ভিডিও তৈরি করে সিমলার ওই তরুণের কাছে পাঠাচ্ছিল। এই ভিডিও ইন্টারনেটে তুলে দেয় ওই তরুণ। ছাত্রীরা সোশ্যাল মিডিয়ায় তাদের স্নানের ভিডিও দেখে হতবাক হয়ে যায়।
হাজারিবাগে ব্রিজের রেলিং ভেঙে নদীতে যাত্রীবাহী বাস! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৭