Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

দীপু দাসকে পিটিয়ে মারার প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, ট্রাক আটকে দেখানো হল বিক্ষোভ

দীপু দাসকে পিটিয়ে খুনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা। বিক্ষোভের জেরে একাধিক সীমান্তে আমদানি-রফতানির ট্রাক আটকে পড়ে, বাড়ে উত্তেজনা।

দীপু দাসকে পিটিয়ে মারার প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, ট্রাক আটকে দেখানো হল বিক্ষোভ

ঘটনাস্থলের ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 24 December 2025 14:56


দ্য ওয়াল ব্যুরো: ময়মনসিংহে যুবক দীপু দাস (Dipu Das) খুনের ঘটনার রেশ আছড়ে পড়ল এ রাজ্যের ভারত–বাংলাদেশ সীমান্তে (India-Bangladesh Border)। বুধবার সকাল থেকে রাজ্যের একাধিক সীমান্তে আমদানি–রফতানির ট্রাক আটকে বিক্ষোভে সামিল হল হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যেরা। শিলিগুড়ির ফুলবাড়ি (Fulbari), উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা (Ghojadanga) ও পেট্রাপোল (Petrapole)— প্রায় সর্বত্রই একই ছবি। ট্রাকের পথ আটকে স্লোগান, বিক্ষোভ আর উত্তেজনা।

বাংলাদেশের যুবক দীপু দাস খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ-সহ দেশের নানা প্রান্তে টানা বিক্ষোভ চলছে। সামনের সারিতে রয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। দিল্লিতে (Delhi) বাংলাদেশের হাইকমিশনারের সামনে দফায় দফায় বিক্ষোভ হয়েছে। কলকাতায় (Kolkata) বাংলাদেশের উপদূতাবাসের বাইরেও একই ছবি ধরা পড়ে। এ বার সেই প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ল সরাসরি সীমান্ত এলাকায়।

বুধবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্তে জড়ো হন ‘সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ’র (Sanatani Jatiyabadi Mancha) সদস্যরা। বাংলাদেশি ট্রাক সীমান্ত পার হওয়ার আগেই আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীদের সাফ দাবি, ভারত থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো যাবে না। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার। কারণেই মহম্মদ ইউনুস (Muhammad Yunus) প্রশাসনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ‘ছিন্ন’ করার ডাক দেন তাঁরা।

ঘোজাডাঙা সীমান্তে বিক্ষোভকারী রাজেন্দ্র সাহা (Rajendra Saha) এক বেসরকারি সংবাদমাধ্যমকে বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের আর কোনও সম্পর্ক রাখা উচিত নয়। দীপু দাসকে কী ভাবে খুন করা হয়েছে, গোটা বিশ্ব দেখেছে। তার পরেও সেখানকার নেতারা ভারতবিদ্বেষী মন্তব্য করছেন। তাই আমরা বাংলাদেশে রফতানি আটকাচ্ছি।” বিক্ষোভের জেরে ঘোজাডাঙা সীমান্ত ও ওল্ড সাতক্ষীরা রোডে (Old Satkhira Road) পণ্যবোঝাই বহু ট্রাক আটকে পড়ে।

শুধু ঘোজাডাঙা নয়, পেট্রাপোল সীমান্তেও বাংলাদেশি ট্রাক আটকে বিক্ষোভ চলে। উত্তরবঙ্গের মালদহে (Malda) ঘুচিয়া সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। ফুলবাড়ির ভারত–বাংলাদেশ সীমান্তে বিজেপি (BJP) কর্মী-সমর্থকেরাও গাড়ি আটকে বিক্ষোভ দেখান। সীমান্তের অভিবাসন কেন্দ্রের (Immigration Checkpost) বাইরেও চলে প্রতিবাদ।

অন্য দিকে, এ দিন বিজেপির পূর্বঘোষিত ‘হাওড়া ব্রিজ অবরোধ’ (Howrah Bridge Blockade) কর্মসূচি ঘিরেও উত্তেজনা ছড়ায়। হাওড়া ব্রিজে ওঠার আগেই পুলিশের বাধায় আটকে যায় মিছিল। ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা, রাস্তার উপর বসে পড়া- পরিস্থিতি মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয়।


```