
শেষ আপডেট: 23 April 2023 12:59
দ্য ওয়াল ব্যুরো: আবারও দিল্লির ধর্না মঞ্চে বিদ্রোহ (Protesting) সংঘটিত করতে এলেন দেশের নামী কুস্তিগিররা (Wrestlers Protest)। গত চার মাস ধরে এমন একটি ঘটনা চলছে, অথচ কারও কোনও হেলদোল নেই। কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। সেই নিয়ে দেশের কুস্তি তারকারা বহুদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রককে জানিয়ে রেখেছেন। অথচ সেই নিয়ে কোনও উচ্চবাচ্য নেই।
এমনিতেই ওই সভাপতি বিজেপি-র নেতা, তাই কুস্তি তারকারা বলছেন, তাঁর দোষকে আড়াল করার চেষ্টা চলছে। সেই হিসেবেই রবিবার থেকে দিল্লির যন্তরমন্তরের সামনে ফের ধর্নায় বসেছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগতরা।
গত তিন মাস আগে বক্সিং কিংবদন্তি মেরি কমের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি হয়, সেই কমিটি রিপোর্ট পর্যন্ত দেয়নি ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে। এই নিয়েও বিস্তর ক্ষোভ রয়েছে। বলা হচ্ছে, একজন মহিলা কুস্তিগির হেনস্থা হয়েছেন, অথচ খেলোয়াড়দের কমিটি সেই নিয়ে রিপোর্ট পর্যন্ত দিতে পারল না। এটা প্রহসন ছাড়া আর কী হতে পারে।
রবিবার দুপুরে তাই কুস্তিগিরদের পক্ষ থেকে বজরং পুনিয়া বলেছেন, যতদিন না ওই বিষয়ে কোনও বিহিত না হচ্ছে, ততদিন এই ধর্না মঞ্চেই আমরা খাব, ঘুমোব। দেখা যাক কী হয়।
সব থেকে বড় কথা, ওই সভাপতির বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে নালিশও জানানো হয়েছে। কিন্তু সেই নিয়েও পুলিশ কোনও তদন্ত শুরু করেনি। অথচ তিনি একাধিক মহিলা কুস্তিগিরদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছেন। অথচ ব্রিজভূষণ সিং জানিয়েছেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে আমি আত্মহত্যা করব।’
অর্জুনের বোলিংয়ে 'ইয়র্কার গোলাপ' আছে, আবার রয়েছে রান দেওয়ার কাঁটাও