Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পার্থকে ঘিরে ভুবনেশ্বর এইমসে বিক্ষোভ, দেখুন সেই ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে (Patha Chatterjee) ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে গেছে ইডি। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী কতটা অসুস্থ। কিন্তু প্

পার্থকে ঘিরে ভুবনেশ্বর এইমসে বিক্ষোভ, দেখুন সেই ভিডিও

শেষ আপডেট: 25 July 2022 07:03

দ্য ওয়াল ব্যুরো: মেডিক্যাল পরীক্ষার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে (Patha Chatterjee) ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে গেছে ইডি। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী কতটা অসুস্থ। কিন্তু প্রতিবেশী রাজ্যে গিয়েও বিক্ষোভের মুখে পড়তে হল পার্থ চট্টোপাধ্যায়কে (Bhubaneswar)।

এদিন ভুবনেশ্বর এইমস হাসপাতালে পার্থকে নিয়ে  পৌঁছয় ইডি। মন্ত্রী ছিলেন হুইলচেয়ারে। তাঁকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছিল। ছবিতে দেখা গেছে তাঁর মাথায় একটি কাপড় চাপা দেওয়া রয়েছে। আর চারদিকে চলছে বিক্ষোভ।

বিক্ষোভের মাঝে কেউ কেউ বলে উঠছিলেন ‘চোর হ্যায়, পার্থ চোর হ্যায়।’ বিক্ষোভের মধ্যে দিয়েই নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে।

https://twitter.com/TheWallTweets/status/1551460844080205829?t=g14JQ1Ft1moQgdwg3XFtYg&s=19

এদিন ভুবনেশ্বর এইমসে পার্থবাবুর উদ্দেশে এক সাংবাদিক প্রশ্ন করেন ‘পার্থদা কেমন আছেন?’ তারও কোনও উত্তর দেননি মন্ত্রী। কেবল বুকে হাত দিয়ে বুঝিয়েছেন তাঁর বুকে ব্যথা রয়েছে। শরীর মোটেই ভাল নেই।

ইডি-র অফিসারদের বক্তব্য, পার্থ চট্টোপাধ্যায় সুস্থ রয়েছেন। তাঁকে জোকার ইএসআই হাসপাতাল ‘ফিট’ সার্টিফিকেট দিয়েছে। তারপরেও অসুস্থতার ভান করছেন বলে হাইকোর্টে অভিযোগ করেছে ইডি। তারপরেই বিচারপতি তাঁকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার বিকেল তিনটের মধ্যে সেই রিপোর্ট চেয়েছে আদালত।

আরও পড়ুন: পার্থ বুকে হাত দিয়ে বোঝালেন ব্যথা, ভুবনেশ্বরে পৌঁছে হুইলচেয়ার থেকে ইঙ্গিত মন্ত্রীর, দেখুন ভিডিও


```