Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন? প্রশ্ন হাইকোর্টের

হঠাৎ এই আইসির ওপর বিচারপতি এত রেগে গেলেন কেন?

কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন? প্রশ্ন হাইকোর্টের

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 December 2024 15:40

দ্য ওয়াল ব্যুরো: কার আশীর্বাদে নিউটাউন থানার আইসি বিধাননগর কমিশনারেট এলাকায় প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন? 

বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এই প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। একই সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আগামী সাতদিনের মধ্যে ব্যবস্থা না নিলে আদালত নিজেই ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারি দেন বিচারপতি।

পরে বিচারপতি নির্দেশ দেন, ১০ জানুয়ারির মধ্যে অভিযুক্ত আইসিকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে।

আদালত সূত্রের খবর, নিউটাউন থানা এলাকায় পুলিশি মদতে এক প্রোমোটারের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছিল। মামলা গড়িয়েছিল আদালতে। ওই মামলাতেই শুনানি চলাকালীন পুলিশের ভূমিকা সম্পর্কে বিচারপতি এতটাই রেগে যান, যে আদালতের লাইভস্ট্রিমিং বন্ধ করে দিয়ে রাজ্য সরকারের আইনজীবীর কাছে জানতে চান, কার আশীর্বাদে এই নিউটাউন থানার আইসি প্রমোশন এবং পোস্টিং পেয়েছেন?

হঠাৎ এই আইসির ওপর বিচারপতি এত রেগে গেলেন কেন?

আদালত সূত্রের খবর, এর আগে বাগুইআটিতে জোড়া খুনের মামলায় এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। তারপরেও ব্যবস্থা না নিয়ে কীভাবে অভিযুক্ত আইসিকে বিধাননগর কমিশনারেটে পদোন্নতি দেওয়া হল সেই প্রশ্ন তোলেন বিচারপতি।


```