Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার, কী জানালেন শিক্ষামন্ত্রী

২ সপ্তাহ আগে এই অনলাইন পোর্টাল চালু হয়েছিল। ১ জুলাই আবেদনের শেষ তারিখ হলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে।

ভর্তি পোর্টালে আবেদনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার, কী জানালেন শিক্ষামন্ত্রী

ব্রাত্য বসু

শেষ আপডেট: 1 July 2025 19:54

দ্য ওয়াল ব্যুরো: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল (Centralized Admission Portal) খোলার পর প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হয়েছে আজ, ১ জুলাই। তবে এই সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এই সংক্রান্ত তথ্য দিয়েছে সোশ্যাল মিডিয়াতে। কী বলেছেন তিনি?

২ সপ্তাহ আগে এই অনলাইন পোর্টাল চালু হয়েছিল। ১ জুলাই আবেদনের শেষ তারিখ হলেও তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সময়সীমা বাড়ানো হল। এতদিনে ভর্তির পোর্টালে কতজন আবেদন করলেন সেই তথ্যও দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

 

তিনি জানান, মঙ্গলবার সন্ধে ৬টা পর্যন্ত ৩ লক্ষ ২৫ হাজার ৩৪২ জন পড়ুয়া নিজেদের নথিভুক্ত করে মোট ১৮ লক্ষ ২৪ হাজার ৯১৪টি আবেদন করেছেন। মোট নথিভুক্ত ছাত্রছাত্রীদের মধ্যে ২ হাজার ৯০১ জন ভিন রাজ্যের বাসিন্দা। প্রসঙ্গত, এই বছর উচ্চশিক্ষা বিভাগ ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করেছে।

আগে জানান হয়েছিল, প্রথম দফার সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় পড়ুয়ারা তাদের পছন্দের আসন যা আগের তালিকা অনুযায়ী পায়নি সেগুলি ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ পাবে।


```