Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আই লাভ ইউ’ বলা অনুভূতির প্রকাশ, যৌন অভিপ্রায় নয়: বম্বে হাইকোর্ট

বম্বে হাইকোর্টের বিচারপতি উর্মিলা জোশি-ফালকে সোমবার মামলার রায়ে বলেন, কোনও যৌনকর্ম হল- অশালীন স্পর্শ, জোর করে বস্ত্রহরণ, অসদুদ্দেশ্যমূলক আচরণ অথবা মন্তব্য, যা কোনও মহিলার সম্মানহানি করে।

‘আই লাভ ইউ’ বলা অনুভূতির প্রকাশ, যৌন অভিপ্রায় নয়: বম্বে হাইকোর্ট

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 1 July 2025 18:01

দ্য ওয়াল ব্যুরো: কাউকে আই লাভ ইউ বলা হল নিজের ভালবাসার অনুভূতি অন্যের কাছে প্রকাশ করা। এর মধ্যে যৌন কোনও অভিপ্রায় নেই। বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ এই যুক্তিতে ৩৫ বছরের এক অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি এক কিশোরীকে হেনস্তা করেছিলেন।

বম্বে হাইকোর্টের বিচারপতি উর্মিলা জোশি-ফালকে সোমবার মামলার রায়ে বলেন, কোনও যৌনকর্ম হল- অশালীন স্পর্শ, জোর করে বস্ত্রহরণ, অসদুদ্দেশ্যমূলক আচরণ অথবা মন্তব্য, যা কোনও মহিলার সম্মানহানি করে। অভিযোগে বলা হয়েছে, নাগপুরের ১৭ বছরের এক নাবালিকার হাত ধরে ওই ব্যক্তি তাকে আই লাভ ইউ বলেছিলেন। এই অপরাধে নাগপুরের একটি নিম্ন আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে। তৎকালীন ভারতীয় দণ্ডবিধি ও পকসো আইনে ২০১৭ সালে ওই ব্যক্তিকে তিন বছরে কারাবাসের সাজা ঘোষণা করে আদালত।

ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সাজাপ্রাপ্ত ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তাঁকে সাজা থেকে মুক্ত করে জানায়, প্রাতিবেশিক কোনও ঘটনা পরম্পরায় এর সপক্ষে যুক্তি মিলছে না যে, তিনি কিশোরীর সঙ্গে কোনও যৌন কর্মে লিপ্ত হওয়ার অভিপ্রায়ে এই কাজ করেছিলেন। সুতরাং, শুধুমাত্র আই লাভ ইউ বলার মধ্যে কোনও অসৎ কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।

আদালত মনে করে, আই লাভ ইউ বলার পিছনে কোনও যৌন উদ্দেশ্য রয়েছে এরকম কিছু নিশ্চই থাকতে হবে। কিন্তু, মেয়েটি যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন তার হাত ধরে আই লাভ ইউ বলার মধ্যে সেরকম কোনও অভিপ্রায় ছিল বলে প্রমাণ হচ্ছে না। মেয়েটি বাড়ি ফিরে তার বাবাকে পুরো ঘটনাটি জানায়। এবং ওই ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে এফআইআর দায়ের করে পরিবার।


```