Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আমি আপনাদের সঙ্গে আছি, উন্নাওয়ে মৃতার বাড়িতে বলে এলেন প্রিয়ঙ্কা

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাতে দিল্লিতে হাসপাতালে মারা গিয়েছেন উন্নাওয়ের ধর্ষিতা। শনিবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া গেলেন তাঁর বাড়িতে। তাঁর পরিবারের সদস্যদের বলে এলেন, এই বিপদের দিনে তাঁদের পাশে আছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “

আমি আপনাদের সঙ্গে আছি, উন্নাওয়ে মৃতার বাড়িতে বলে এলেন প্রিয়ঙ্কা

শেষ আপডেট: 7 December 2019 12:11

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার রাতে দিল্লিতে হাসপাতালে মারা গিয়েছেন উন্নাওয়ের ধর্ষিতা। শনিবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া গেলেন তাঁর বাড়িতে। তাঁর পরিবারের সদস্যদের বলে এলেন, এই বিপদের দিনে তাঁদের পাশে আছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “মৃতার পরিবারের লোকজন এক বছর ধরে নানা হেনস্থার শিকার হচ্ছেন। আমি শুনেছি অপরাধীদের সঙ্গে বিজেপির যোগাযোগ আছে। তাই তাদের রক্ষা করা হচ্ছে। এরাজ্যে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে নির্ভয়ে।” মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সমালোচনা করে তিনি বলেন, “একসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, উত্তরপ্রদেশে অপরাধীদের স্থান হবে না। কিন্তু আমার মনে হয়, এখন এই রাজ্যে নারীদের স্থান হচ্ছে না।” প্রিয়ঙ্কা প্রশ্ন করেন, ২৩ বছর বয়সী ওই ধর্ষিতাকে যথাযথ নিরাপত্তা দেওয়া হয়নি কেন? বিশেষত যখন এখানেই কিছুদিন আগে আর এক ধর্ষিতা আক্রান্ত হয়েছেন, তখন এই ঘটনায় আরও সতর্ক হওয়া উচিত ছিল। গত জুলাই মাসে উন্নাওয়ের আর এক ধর্ষিতা যখন পরিবারের লোকজনের সঙ্গে গাড়িতে চড়ে যাচ্ছিলেন, একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা মারে। প্রিয়ঙ্কা সেই ঘটনার কথা বলতে চেয়েছেন। টুইটারে তিনি বলেন, “যে পুলিশ অফিসাররা ধর্ষিতার এফআইআর নিতে অস্বীকার করেছিলেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? মহিলাদের বিরুদ্ধে অপরাধ বন্ধ করার জন্য সরকার কী ব্যবস্থা নিয়েছে?” আর একটি টুইটে তিনি বলেন, “আমি প্রার্থনা করি, মৃতার পরিবার যেন সাহস পায়।” https://twitter.com/priyankagandhi/status/1203238699288289280

```