Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

আপ-মন্ত্রী সত্যেন্দ্রকে জেলে ম্যাসাজ, মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে ওই ম্যাসিওর

দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক আগেই তিহার জেলে (Tihar Jail) দিল্লির আপের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (AAP minister Satyendra Jain) একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সেখানে টাকা তছরুপের মামলায় বর্তমানে জেলে থাকা মন্ত্রীকে জেলের ভিতরেই

আপ-মন্ত্রী সত্যেন্দ্রকে জেলে ম্যাসাজ, মেয়েকে ধর্ষণ করে জেল খাটছে ওই ম্যাসিওর

শেষ আপডেট: 22 November 2022 06:32

দ্য ওয়াল ব্যুরো: দিন দুয়েক আগেই তিহার জেলে (Tihar Jail) দিল্লির আপের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের (AAP minister Satyendra Jain) একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। সেখানে টাকা তছরুপের মামলায় বর্তমানে জেলে থাকা মন্ত্রীকে জেলের ভিতরেই ম্যাসাজ (Massage) করে দেওয়া হচ্ছে। বিছানায় আয়েস করে শুয়ে তা উপভোগ করেছেন মন্ত্রী। সে ভিডিও সামনে আসার পরেই আপের তরফে দাবি করা হয়, শিরদাঁড়ায় সমস্যার কারণে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছিল সত্যেন্দ্র জৈনকে। কিন্তু সম্প্রতি জেল সূত্রে জানা গেছে, যে 'ম্যাসিওর' জৈনকে 'ফিজিওথেরাপি' দিচ্ছিল, সে আসলে ধর্ষণ এবং যৌন নির্যাতনে অভিযুক্ত এক বন্দি (rape accused)।

https://twitter.com/sambitswaraj/status/1593862558875648000?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1593862558875648000%7Ctwgr%5Ed044770fde728784a070f2a9a9f8c6b3f7cb8eb1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fman-seen-giving-massage-to-jailed-delhi-minister-satyendar-jain-is-prisoner-in-rape-case-say-tihar-jail-sources-3542010

সূত্রের খবর, ওই যুবকের নাম রিঙ্কু। তার বিরুদ্ধে নিজেরই নাবালিকা মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছিল। গত বছর নিজের বাবার বিরুদ্ধে তাকে যৌন হেনস্থা করার অভিযোগ আনে রিঙ্কুর দশম শ্রেণির পড়ুয়া মেয়ে। তারপর পকসো আইনের বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করা হয়। আপাতত তিহার জেলে বন্দি রয়েছে সে। সেই রিঙ্কুই সত্যেন্দ্রকে ম্যাসাজ করে দিচ্ছিল বলে জানা গেছে।

এ বছর জুন মাসে টাকা তছরূপ এবং হাওয়ালা লেনদেন মামলায় আপ মন্ত্রিসভার সদস্য সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি। তার পর থেকে তিহারেই আছেন তিনি। সত্যেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ এতটাই গুরুতর যে, বারবার তিনি জামিন চাইলেও তা খারিজ হয়ে যাচ্ছে। তবে জেলের ভিতরেও যে তাঁর বিলাসবহুল জীবনই কাটছে, তা ভাবতে পারেননি কেউ।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গেছে, সত্যেন্দ্র জৈন একটি বেডে শুয়ে আছেন। আরাম করে কাগজপত্র দেখছেন তিনি। আর তাঁর পায়ে, পিঠে, মাথায় খুব ভাল করে ম্যাসেজ করে দেওয়া হচ্ছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি দাবি করেছে, ‘জেলের ভিতর এরকম ভিআইপি পরিষেবা! কেজরীওয়াল এই মন্ত্রীর হয়েও কথা বলবেন নাকি! এটাই আপের আসল চেহারা।’

সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল আপ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল সোমবার দাবি করেছিলেন, ম্যাসাজ নয়, ওই ভিডিও আসলে একটি ফিজিওথেরাপি সেশনের অংশ। তবে নতুন এই তথ্য প্রকাশ পাওয়ার পর এখনও মুখ খোলেনি আপ।

https://twitter.com/Shehzad_Ind/status/1594896492187496448?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594896492187496448%7Ctwgr%5Ed044770fde728784a070f2a9a9f8c6b3f7cb8eb1%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fman-seen-giving-massage-to-jailed-delhi-minister-satyendar-jain-is-prisoner-in-rape-case-say-tihar-jail-sources-3542010

প্রসঙ্গত, দিনকয়েক আগেই তিহার জেলের সুপারিন্টেন্ডেন্ট অজিত কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, জেলবন্দি মন্ত্রীদের জন্য নিয়মিত ভিআইপি পরিষেবার ব্যবস্থা করে চলেছেন তিনি। এই নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। এই অভিযোগে ইতিমধ্যেই তিহার জেলের ১২ জন আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে, যাঁদের মধ্যে রয়েছেন ডিরেক্টর জেনারেল(কারাগার) সন্দীপ গোয়েল।

তিহার জেলে এত আরাম! রীতিমতো বেডে শুইয়ে ম্যাসাজ করা হচ্ছে দিল্লির মন্ত্রীকে, দেখুন ভিডিও


```