Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এইডসে সংক্রামিত ৪৫ বন্দি, ঘুম উড়েছে জেল কর্তৃপক্ষের

দ্য ওয়াল ব্যুরো: এইডস। বিশ্বের বিপুল অংশের মানুষ এই সংক্রমণে ভুগছেন। পাশাপাশি এই রোগের সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক নানা বাধাবিপত্তিও। সম্প্রতি জানা গেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) জেলে এইচআইভি পজিটিভ হয়েছেন বেশকিছু বন্দি (prisoner)। সূত্রের

এইডসে সংক্রামিত ৪৫ বন্দি, ঘুম উড়েছে জেল কর্তৃপক্ষের

শেষ আপডেট: 9 April 2023 09:15

দ্য ওয়াল ব্যুরো: এইডস। বিশ্বের বিপুল অংশের মানুষ এই সংক্রমণে ভুগছেন। পাশাপাশি এই রোগের সঙ্গে জড়িয়ে রয়েছে সামাজিক নানা বাধাবিপত্তিও। সম্প্রতি জানা গেছে উত্তরাখণ্ডের (Uttarakhand) জেলে এইচআইভি পজিটিভ হয়েছেন বেশকিছু বন্দি (prisoner)। সূত্রের খবর, হলদওয়ানি জেলে একইসঙ্গে এক মহিলা-সহ ৪৪ জন পুরুষ বন্দি সংক্রমিত (affected) হয়েছেন। সংক্রমিত বন্দিদের সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এত জন বন্দির একইসঙ্গে সংক্রমিত হওয়ার ঘটনায় জেল কর্তৃপক্ষ বিস্মিত। তাঁরা কোনওভাবেই বুঝে উঠতে পারছেন না এতজন বন্দি কীভাবে এই রোগে আক্রান্ত হলেন। মনে করা হচ্ছে, জেলের ধারণ ক্ষমতা যতটা তার থেকে বেশি বন্দিদের একসঙ্গে রাখা হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, যে সব বন্দি এইচআইভিতে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বেশির ভাগই মাদক সেবন করতেন। চিকিৎসক পরমজিৎ সিংহ জানান, মাসে দু’বার জেলের বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। হাসপাতাল থেকে তার জন্য একটি দলও গঠন করা হয়েছে। কিন্তু এত জন বন্দি একসঙ্গে এই রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ভাবাচ্ছে। তবে চিকিৎসার পাশাপাশি বন্দিদের মধ্যে এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজও চলছে।

জেল সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে ২৩ জন এইচআইভিতে সংক্রমিত হন। তারপর মার্চে আরও ১৭ জন আক্রান্ত হয়েছেন এই রোগে।

ঘাটালের সরকারি হাসপাতালে জন্মের পরই ডেথ সার্টিফিকেট! শেষকৃত্যের আগে নড়ে উঠল 'মৃত' শিশু


```