মহাকাশ গবেষণায় জোয়ার আনতে জন্ম নিচ্ছে আইএসপিএ, উদ্বোধনে থাকবেন প্রধানমন্ত্রী
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে আত্মপ্রকাশ করছে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ISpA)। সোমবার তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরজাক গুরনাহ, উদ্বাস
শেষ আপডেট: 7 October 2021 12:49
দ্য ওয়াল ব্যুরো: ভারতের মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে আত্মপ্রকাশ করছে ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশন (ISpA)। সোমবার তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সাহিত্যে নোবেল পেলেন আব্দুলরজাক গুরনাহ, উদ্বাস্তু-কাহিনি ঠিকরে উঠেছে তাঁর কলমে
আইএসপিএ-র প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল, লারসেন অ্যান্ড টোবরো, নেলকো (টাটা গ্রুপ), ওয়ান ওয়েব, ম্যাপ মাই ইন্ডিয়া, ওয়ালচান্দনগর ইন্ডাস্ট্রিজ এবং অনন্থ টেকনোলজি লিমিটেডের মতো সংস্থা। ১১ অক্টোবর সোমবার আইএসপিএ-র উদ্বোধন অনুষ্ঠান হবে, সেখানেই অনুষ্ঠানিকভাবে আত্নপ্রকাশ করবে এই প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী ছাড়াও মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে যোগ দেবেন ভার্চুয়ালি।
আইএসপিএ-র প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছে গোদরেজ, হিউজেস ইন্ডিয়া, আজিস্টা বিএসপি এরোস্পেস প্রাইভেট লিমিটেড, বিইএল, সেন্টাম ইলেকট্রনিক্স এবং ম্যাক্সার ইন্ডিয়াও।
প্রধানমন্ত্রী কোভিডকালের সূচনায় আত্মনির্ভরশীল ভারত গড়ার ডাক দিয়েছিলেন। আইএসপিএ-র উদ্ভাবনও সেই ভাবনারও শরিক। ভারতের মহাকাশ গবেষণার জগতে নতুন আলোর দিশা দেখাতে বদ্ধপরিকর এই সংস্থা। দেশের প্রযুক্তি, বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হবে আইএসপিএ-র মূল লক্ষ্য।
ইন্ডিয়ান স্পেস অ্যাসোসিয়েশনের প্রথম চেয়ারম্যান হয়েছেন জয়ন্ত পাতিল এবং প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছেন রাহুল ভাটস। এছাড়া ডিরেক্টর জেনারেলের পদ সামলাবেন এ কে ভাট। তিনি বলেছেন, আমাদের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী থাকবেন তাতে আমরা গর্ব অনুভব করছি। তাঁরই অনুপ্রেরণায় এই প্রতিষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যাব। আমাদের বিশ্বাস মহাকাশ গবেষণায় আগামী দিনে আমরা সারা পৃথিবীকে নেতৃত্ব দেব।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'