Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরেই চার মাসে অপরিশোধিত তেলের দাম সর্বাধিক

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের ফলে গত চার মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম সবচেয়ে বাড়ল আন্তর্জাতিক বাজারে। উপসাগরীয় অঞ্চল ও আরব উপদ্বীপ থেকে বিশ্বের বিভিন্ন দেশে খনিজ তেল রফতানি করা হয়। গত সপ্তাহে ইরাকের বাগদাদ

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরেই চার মাসে অপরিশোধিত তেলের দাম সর্বাধিক

শেষ আপডেট: 8 January 2020 06:55

দ্য ওয়াল ব্যুরো: ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের প্রত্যাঘাতের ফলে গত চার মাসের মধ্যে অপরিশোধিত তেলের দাম সবচেয়ে বাড়ল আন্তর্জাতিক বাজারে। উপসাগরীয় অঞ্চল ও আরব উপদ্বীপ থেকে বিশ্বের বিভিন্ন দেশে খনিজ তেল রফতানি করা হয়। গত সপ্তাহে ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয় ইরানের সেনাপ্রধান কাসেম সোলেমানির। তারপর থেকেই মধ্যএশিয়ায় উত্তেজনা বাড়তে থাকে। বেশ কয়েকদিন ধরেই বাগযুদ্ধ চলছিল ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। ইরানের প্রত্যাঘাতের পরেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা বেড়ে যায়। তবে কোনও তেলের কূপে হামলা এখনও পর্যন্ত না হওয়া দাম বেড়ে তা স্থির হয়ে যায়। আন্তর্জাতিক বাজারে এদিন সকালেই অপরিশোধিত তেলের দাম ১.৫৬ ডলার বা ২.৩ শতাংশ বেড়ে হয় ব্যারেলপ্রতি ৬৯.৮৩ মার্কিন ডলার। ভারতীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে দাম এই জায়গায় পৌঁছে যায়। গত বছর সেপ্টেম্বর মাসে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৭১.৭৫ ডলারে পৌঁছে গিয়েছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে তার প্রভাব ভারতেও পড়ার আশঙ্কা রয়েছে। ভারতেও দাম বাড়তে পারে পেট্রল ও ডিজেলের।

আরও পড়ুন: ইরানের প্রত্যাঘাত, ইরাকের মার্কিন ঘাঁটিতে এক ডজন মিসাইল হামলা

গত ৩ জানুয়ারি সোলেমানির মৃত্যুর পরে বুধবার সকালে প্রত্যাঘাত করে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ করে অন্তত এক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেমানির মৃত্যুর পরেই সেনাপ্রধান আয়াতুল্লাহ আলি খোমেইনি হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকাকে। এই হামলার বদলা নেওয়া হবে বলেই হুঙ্কার দিয়েছিলেন তিনি। সেই কাজ শুরু করে দিল ইরান। বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন সেনা ক্যাম্পে এক ডজন ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান। এই আক্রমণে বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইরানের সংবাদমাধ্যমে প্রচার হওয়া খবর অনুযায়ী, দেশের সেকেন্ড ইন কম্যান্ড কাসেম সোলেমানির হত্যার বদলা নেওয়া শুরু করেছে ইরান। সোলেমানিকে হত্যা করার দাম আমেরিকাকে দিতে হবে। ইরানের আইন আল আসাদ বেস থেকে এদিন ১২টি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। মিসাইলগুলি নিজেদের লক্ষ্যেই আঘাত করেছে। এই হামলায় প্রচুর মার্কিন সেনা নিহত হয়েছে। আমেরিকা একথা না মানলেও ইরানের কাছে রিপোর্ট রয়েছে। এই হামলা দিয়েই সোলেমানির হত্যার জবাব দেওয়া ইরান শুরু করল বলেই জানানো হয়েছে ইরানের তরফে। সংবাদমাধ্যমে একটা বিবৃতিতে ইরানের তরফে জানানো হয়েছে, “আমরা মার্কিন নাগরিকদের পরামর্শ দেব, তারা ইরাকের মাটিতে থাকা মার্কিন সেনাকে দেশে ফিরে যাওয়ার অনুরোধ করুক। নইলে এই দুই দেশের শত্রুতার খেসারত তাদের দিতে হবে। আমেরিকা যা করেছে তার পরে ইরান চুপ করে বসে থাকবে না।”

```