Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মোদীর হয়ে প্রচার, শাস্তির মুখে পড়তে পারেন রাজ্যপাল কল্যাণ সিং

দ্য ওয়াল ব্যুরো : দেশের প্রথম রাজ্যপাল হিসাবে সম্ভবত শাস্তির মুখে পড়তে চলেছেন প্রাক্তন বিজেপি নেতা কল্যাণ সিং। এখন তিনি রাজস্থানের রাজ্যপাল। সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেছিলেন।  নিজেকে বিজেপি

মোদীর হয়ে প্রচার, শাস্তির মুখে পড়তে পারেন রাজ্যপাল কল্যাণ সিং

শেষ আপডেট: 4 April 2019 12:53

দ্য ওয়াল ব্যুরো : দেশের প্রথম রাজ্যপাল হিসাবে সম্ভবত শাস্তির মুখে পড়তে চলেছেন প্রাক্তন বিজেপি নেতা কল্যাণ সিং। এখন তিনি রাজস্থানের রাজ্যপাল। সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করেছিলেন।  নিজেকে বিজেপি কর্মী বলেও দাবি করেছিলেন। নির্বাচন কমিশনের মতে, তিনি সাংবিধানিক পদে থেকেও বিধিভঙ্গ করেছেন। সেইমতো নির্বাচন কমিশন চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে। রাষ্ট্রপতি কল্যাণ সিং সংক্রান্ত ফাইল পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। রাষ্ট্রপতি কিছুদিন আগে বিদেশ সফরে গিয়েছিলেন। বুধবার তিনি দেশে ফেরেন। তারপরেই নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট ফাইল কেন্দ্রীয় সরকারকে পাঠিয়ে দেন। এবার কেন্দ্রীয় সরকার স্থির করবে, তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। গত মাসে নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করার পরেই দেশ জুড়ে আদর্শ আচরণ বিধি লাগু হয়। রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা সাধারণত আচরণ বিধির আওতায় পড়েন না। কিন্তু রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে, সাংবিধানিক পদে থেকে কাউকে ভোটের প্রচার করতে অনুমতি দেওয়া যায় না। একটি সূত্রে খবর, প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেবেন, ভোটের প্রক্রিয়া চলার সময় কল্যাণ সিংকে রাজ্যপালের পদ থেকে সরিয়ে দেওয়া হবে কিনা। ৮৭ বছর বয়সী কল্যাণ সিংকে ক্যামেরার সামনে বলতে দেখা যায়, দেশের স্বার্থেই নরেন্দ্র মোদীকে ফের নির্বাচিত করা উচিত। ওই কথা বলার সময় তিনি উত্তরপ্রদেশের আলিগড়ে নিজের বাড়িতে ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা সেখানকার প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানানোর জন্য কল্যাণ সিং-এর বাড়িতে গিয়েছিল। তিনি তাদের বলেন, আমরা সকলেই বিজেপির কর্মী। আমরা নিশ্চয় চাইব, বিজেপি জিতুক। আমরা প্রত্যেকেই চাই, মোদীজি আর একবার প্রধানমন্ত্রী হোন। দেশ ও সমাজের স্বার্থে তাঁর প্রধানমন্ত্রী হওয়া দরকার। ২০১৪ সালে কল্যাণ সিং রাজস্থানের রাজ্যপাল হন। ১৯৯২ সালের ডিসেম্বরে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার সময় তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিজেপির সঙ্গ ত্যাগ করেন। ২০০৪ সালে ফের দলে ফিরে আসেন। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে তাঁকে রাজস্থানের রাজ্যপাল পদে নিয়োগ করা হয়।

```