Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

হস্টেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফের বাস চালুর দাবি প্রেসিডেন্সির ছাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের হোস্টেল (Hostel) থেকে কলেজ স্ট্রিট ক্যাম্পাস (Campus) পর্যন্ত যাতায়াতের জন্য বাস সার্ভিস (Bus Service) চালু করার দাবি তুলেছেন প্রেসিডেন্সি কলেজের (Presidency University) ছাত্রীরা (Female Students)। ওই বাস করোনা প

হস্টেল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফের বাস চালুর দাবি প্রেসিডেন্সির ছাত্রীদের

শেষ আপডেট: 15 August 2022 09:25

দ্য ওয়াল ব্যুরো: সল্টলেকের হোস্টেল (Hostel) থেকে কলেজ স্ট্রিট ক্যাম্পাস (Campus) পর্যন্ত যাতায়াতের জন্য বাস সার্ভিস (Bus Service) চালু করার দাবি তুলেছেন প্রেসিডেন্সি কলেজের (Presidency University) ছাত্রীরা (Female Students)। ওই বাস করোনা পর্বের পর এখনও চালু হয়নি। তাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা আগামী মাস থেকে আর হস্টেলের ফি দেবেন না। তাঁরা একথা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন।

এদিকে হোস্টেলের মাথাপিছু ফি ৯০ টাকা থেকে বাড়িয়ে একধাক্কায় ৫০০ টাকা করা হয়েছে বলে ছাত্রীরা অভিযোগ করেছেন। তাঁরা গত সপ্তাহে ডিন অরুণ কুমার মাইতিকে নিজেদের সিদ্ধান্তের কথা জানান, এবং বাস পরিষেবা বন্ধের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দেখান।

২০২০ সালে কোভিডের প্রাদুর্ভাবের আগে, প্রেসিডেন্সি সল্টলেকের বিএফ ব্লকে হস্টেল থেকে কলেজস্ট্রিট ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাস চালাত বিশ্ববিদ্যালয়। করোনার পর ছাত্রীরা হস্টেলে ফিরতে পারলেও সেই বাস পরিষেবা চালু হয়নি।

জানা গেছে, জ্বালানির দাম বাড়ায় সেটি আর চালু করা যাচ্ছে না। কিন্তু ছাত্রীরা সেই বাবদ ভাড়া বাড়িয়ে দিতে সম্মত হয়েছেন। কিন্তু তাও তা চালু করার কোনও সদিচ্ছা দেখাচ্ছেন না প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। যেকারণে ছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন ফের বাস পরিষেবা চালু না হওয়া পর্যন্ত তাঁরা হস্টেলের ফিজ দেবেন না।

মুকেশ আম্বানিকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে ফোন


```