Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

প্রেসিডেন্সির পড়ুয়ারা ভ্যাকসিনের দাবিতে নাছোড়বান্দা, রাত জেগে অবস্থান বিক্ষোভ

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের সকল পড়ুয়ার অবিলম্বে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তারপরই দ্রুত অফলাইন ক্লাস চালু করতে হবে। সোমবার, সপ্তাহের শুরুর দিনেই এই সমস্ত দাবি নিয়ে ক্যাম্পাসের সামনে জড়ো হন প্রেসিডেন্সির ছাত্র সংগঠনের সদস্যরা।

প্রেসিডেন্সির পড়ুয়ারা ভ্যাকসিনের দাবিতে নাছোড়বান্দা, রাত জেগে অবস্থান বিক্ষোভ

শেষ আপডেট: 7 September 2021 02:39

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ববিদ্যালয়ের সকল পড়ুয়ার অবিলম্বে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। তারপরই দ্রুত অফলাইন ক্লাস চালু করতে হবে। সোমবার, সপ্তাহের শুরুর দিনেই এই সমস্ত দাবি নিয়ে ক্যাম্পাসের সামনে জড়ো হন প্রেসিডেন্সির ছাত্র সংগঠনের সদস্যরা। চলে লাগাতার আন্দোলন। তবে সারাদিন প্রতিবাদ বিক্ষোভের পরে বাড়ি ফিরে যাওয়া নয়, বরং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেই অবস্থানে বসলেন পড়ুয়ারা। সেখানে রাত জেগেই চলে অবস্থান বিক্ষোভ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা গিয়েছে, ছাত্র সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের ভেতরেই লনের উপর ছড়িয়ে ছিটিয়ে বসে। কেউ তখনও বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে পোস্টারিং করছে, কেউ আবার ল্যাপটপে গুছিয়ে রাখছে আগামীদিনের কাজ। 'ভ্যাকসিন দিন, ক্যাম্পাস খুলুন', দাবি নিয়ে বিক্ষোভে সামিল প্রেসিডেন্সির পড়ুয়ারা উল্লেখ্য, ২০২০-এত মার্চ মাস থেকেই কোভিড সংক্রমণের কারণে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তখন থেকেই অনলাইনে পড়াশোনা চলছে পড়ুয়াদের। কিন্তু এই উপায় কোনও মতেই অফলাইন ক্লাসের বিকল্প হতে পারে না, এমনটাই দাবি প্রেসিডেন্সির পড়ুয়াদের। প্রেসিডেন্সি ছাত্র সংগঠনের দাবি, শপিং মল, পাব, রেস্তোরাঁ যেখানে খুলে গেছে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের অফলাইনে ক্লাস করতে দেওয়া হচ্ছে না? এমনকি প্রেসিডেন্সির পড়ুয়ারা এদিন এও দাবি করেছেন, মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপেই এই ধরণের সমস্যা হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```