Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিলকিস-ধর্ষকদের মুক্তি নিয়ে গুজরাত সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের, প্রশ্ন মোদী সরকারকেও

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গুজরাতে মুক্তি পেয়েছে বিলকিস বানোর ধর্ষকরা (Bilkis Bano rapists release)। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের তুমুল সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও গুজরাত সরকার। আজ, মঙ্গলবার তাদের কার্যত তুলোধনা করে ব

বিলকিস-ধর্ষকদের মুক্তি নিয়ে গুজরাত সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের, প্রশ্ন মোদী সরকারকেও

শেষ আপডেট: 18 April 2023 13:08

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি গুজরাতে মুক্তি পেয়েছে বিলকিস বানোর ধর্ষকরা (Bilkis Bano rapists release)। এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের তুমুল সমালোচনার মুখে পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও গুজরাত সরকার। আজ, মঙ্গলবার তাদের কার্যত তুলোধনা করে বিচারপতি কেএম জোসেফ ও বিচারপতি বিভি নাগারত্নার ডিভিশন বেঞ্চ বলে, 'একজন অন্তঃসত্ত্বাকে গণধর্ষণ করা হয়েছে (Pregnant woman gang-raped), সেই সঙ্গে খুন করা হয়েছে একাধিক লোককে। এই জঘন্য অপরাধকে আর পাঁচটা সাধারণ ৩০২ ধারার (খুনের ধারা) সঙ্গে তুলনা করা যায় না!'

আগামী ২ মে এই মামলার পরবর্তী শুনানি। ওই দিনই মামলার রায় ঘোষিত হতে পারে।

এদিন সুপ্রিম কোর্টের ওই বেঞ্চের তরফে উষ্মা প্রকাশ করে বলা হয়, ধর্ষকদের মুক্তি দেওয়ার আগে অপরাধের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল। ওই বেঞ্চ বলে, 'প্রশ্ন হল, কেন্দ্র বা রাজ্য সরকার কি আদৌ গুরুত্ব দিয়ে বিচার করেছে এই মুক্তির বিষয়টি! আজ বিলকিস বানোর সঙ্গে এমনটা হয়েছে, কাল অন্য যে কারও সঙ্গে হতে পারে। আপনি বা আমিও আক্রান্ত হতে পারি। যদি মুক্তির পিছনে যথাযথ কারণ দেখানো না যায়, তবে আমাদের নিজেদের মতো উপসংহার টানতে হবে এই কেসের।'

প্রসঙ্গত, গত বছর ১৫ অগস্ট স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বহুল চর্চিত বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাতের বিজেপি সরকার। অভিযোগ ওঠে, বিধানসভা ভোটের আগে হিন্দুত্ব ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। গণধর্ষণ ও গণহত্যার মতো নৃশংস কাণ্ডে জড়িতদের রীতিমতো 'জামাই আদরে' মুক্তি দেওয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয় মামলা। গত ২৭ মার্চ সেই মামলার শুনানিতে ২০০২ সালে গোধরা দাঙ্গার সময়ে ঘটা ৫ মাসের অন্তঃসত্ত্বা বিলকিস বানোর গণধর্ষণ ও গণহত্যাকে 'সাংঘাতিক' বলে উল্লেখ করে, ধর্ষকদের মুক্তি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও গুজরাত সরকারকে নির্দেশ দিয়েছে বিচারপতি কেএম জোসেফ ও বিচারপতি বিভি নাগারত্নার ডিভিশন বেঞ্চ।

আজকের শুনানিতে ওই নথি জমা কেন দেওয়া হয়নি কেন্দ্র ও গুজরাত সরকারের আইনজীবীর কাছে তা জানতে চান বিচারপতিরা। জবাবে জানানো হয়, ২৭ মার্চের আদেশ পুনর্বিবেচনার আর্জি জানানো হচ্ছে। এর পরেই গুজরাত সরকারের নিন্দা করে বিচারপতি কেএম জোসেফ বলেন, 'আপেলের সঙ্গে যেমন কমলালেবুর তুলনা হয় না, তেমনই একটা গণহত্যাকে একক খুনের সঙ্গে তুলনা করা যায় না। এটা সমাজের বিরুদ্ধে ঘটা এক অপরাধ, একটা জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘটা অপরাধ। যা আর পাঁচটার সঙ্গে তুলনা করা যায় না, তার ট্রিটমেন্টও অন্যদের মতো হবে না।'

'১৫ দিনের মধ্যে খতম করে দেব!' আশরাফকে হুমকি দিয়েছিল পুলিশ, দাবি আইনজীবীর


```