Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এবার সাগর দত্ত হাসপাতালে প্রসূতির মৃত্যু, সন্দেহ তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিয়ে

মঙ্গলবার রাতে সাগর দত্তে এক প্রসূতির মৃত্যুর (Pregnant Woman Death) ঘটনায় অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। অভিযোগ, রোববার ও সোমবার সিজারের পর একটি ইঞ্জেকশনের কারণে ১১ জন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এবার সাগর দত্ত হাসপাতালে প্রসূতির মৃত্যু, সন্দেহ তৈরি হয়েছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন নিয়ে

সাগর দত্ত হাসপাতাল

শেষ আপডেট: 3 May 2025 11:47

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাপাতালে (Medinipur Medical College) প্রসূতি মৃত্যু ও চার প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার চার মাসের মাথায় শিরোনামে উঠে এল সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Sagore Dutta Hospital)। 

মঙ্গলবার রাতে সাগর দত্তে এক প্রসূতির মৃত্যুর (Pregnant Woman Death) ঘটনায় অস্বস্তিতে স্বাস্থ্য দফতর। অভিযোগ, রোববার ও সোমবার সিজারের পর একটি ইঞ্জেকশনের কারণে ১১ জন প্রসূতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। যাঁদের মধ্যে মঙ্গলবার বিকেলে আইসিইউ–তে স্থানান্তর করতে হয় পম্পা সরকার নামে এক প্রসূতিকে। যিনি ওই রাতেই হাসপাতালে মারা যান। ৩৫ বছর বয়সি পম্পা নিমতার বাসিন্দা।

মেদিনীপুর মেডিক্যালের ঘটনায় জড়িয়ে ছিল রিঙ্গার ল্যাকটেট নামক স্যালাইন। এখন সাগর দত্তের ঘটনায় বিপত্তির নেপথ্যে সন্দেহ তৈরি হয়েছে অ্যামিকাসিন নামে একটি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনের দিকে।

কোনও রকম দেরি না করে অ্যামিকাসিনের পুরো ব্যাচের ওষুধই বাতিল করা হয়েছে। অন্যদিকে হাসপাতালের সুপার সুজয় মিস্ত্রির নেতৃত্বে ইতিমধ্যেই সাত সদস্যের অভ্যন্তরীণ তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তবে চিকিৎসকদেরই একাংশ অভিযোগ তুলছেন, এমন হলে কেন মৃত প্রসূতির দেহের ময়নাতদন্ত করা হল না।

স্বাস্থ্যকর্তাদের কথায়, মৃতের পরিবারের তরফে যেহেতু ময়নাতদন্তের দাবি করা হয়নি, তাই এমনিই তাদের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। তাছাড়া পম্পার অস্বাভাবিক মৃত্যুও হয়নি। অন্যদিকে, স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম আশ্বস্ত করে জানিয়েছেন, বাকি প্রসুতিরা আপাতত সুস্থই আছেন। নতুন করে কোনও সমস্যা দেকা দেয়নি। 


```