Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

সেরেনা ৪১ বছরে ফের মা হচ্ছেন! বেবি বাম্পের ছবি দিয়ে নিজেই জানালেন সুখবর

দ্য ওয়াল ব্যুরো: সেরেনা উইলিয়ামস (Pregnant Serena Williams) একেবারেই অন্যরকম। তিনি বারবার প্রমাণ করেছেন সেটি। প্রথম সন্তান অলিম্পিয়া গর্ভে (Bump) থাকার সময়ই জিতেছিলেন অস্ট্রেলীয় ওপেন। এবার তিনি নিজেই জানিয়ে দিলেন আরও একটি সুখবর। ৪

সেরেনা ৪১ বছরে ফের মা হচ্ছেন! বেবি বাম্পের ছবি দিয়ে নিজেই জানালেন সুখবর

শেষ আপডেট: 8 August 2023 09:59

দ্য ওয়াল ব্যুরো: সেরেনা উইলিয়ামস (Pregnant Serena Williams) একেবারেই অন্যরকম। তিনি বারবার প্রমাণ করেছেন সেটি। প্রথম সন্তান অলিম্পিয়া গর্ভে (Bump) থাকার সময়ই জিতেছিলেন অস্ট্রেলীয় ওপেন। এবার তিনি নিজেই জানিয়ে দিলেন আরও একটি সুখবর।

৪১ বছর বয়সে তিনি ফের মা হতে চলেছেন। সেটি আন্দাজ করা গিয়েছিল যেদিন তিনি ইন্টার মিয়ামিতে মেসির ম্যাচ দেখতে গিয়েছিলেন। সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল টেনিস কিংবদন্তি গর্ভে লালন করছেন আরও এক সন্তান।

যদিও সেরেনা ঘনিষ্ঠরা বলছেন, তিনি নাকি চলতি বছরের মে মাসে গেটমালার মঞ্চেই এই কথা ঘোষণা করেছিলেন। কিন্তু টেনিস মহলে সেই নিয়ে খবরের কোনও নিশ্চয়তা নেই। বরং সবাই এখনই জেনে সেরেনাকে আগাম খুশির খবরের শুভেচ্ছায় ভাসাচ্ছেন।

অ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে সদ্য ইউরোপের একটি শহরেও গিয়েছিলেন সেরেনা। সেখানেও বেবি বাম্পের ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে কিছু লেখেননি।

সম্প্রতি অবশ্য বেবি বাম্পের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অনুরাগীদের সোমবার গুচি ব্র্যান্ডের সবুজ আউটফিটে ধরা দেন ২৩ গ্র্যান্ডস্লামের মালিক। চোখে মুখে তাঁর প্রেগন্যান্সি গ্লো ধরা পড়েছে।

স্বামী অ্যালেক্সিস ও মেয়ে অলিম্পিয়াকে সঙ্গে করে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে সেরেনার দ্বিতীয় সন্তানও মেয়েই হতে চলেছে। আমেরিকায় আগে থেকে ভ্রূণের লিঙ্গ শনাক্তকরণ বৈধ, তাই সেরেনা সেটি করতে পেরেছেন।

মনোজ ফিরছেন অবসর ভেঙে, স্ত্রীয়ের কথাতেই মতবদল মন্ত্রীর


```