Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সিজারের সময় কাটা গেল অন্য অঙ্গ! সন্তানকে জন্ম দিয়েই মায়ের মৃত্যু

সিজারের সময় কাটা গেল অন্য অঙ্গ! সন্তানকে জন্ম দিয়েই মায়ের মৃত্যু

শেষ আপডেট: 5 October 2023 18:16

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করেমুল উত্তেজনা ছড়াল নবদ্বীপে। অভিযোগ, সিজার করার সময় চিকিৎসকদের গাফিলতিতেই ওই মহিলার পেট থেকে একটি অঙ্গ কেটে ফেলা হয়। তাতেই মৃত্যু হয় ওই প্রসূতির। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নবদ্বীপের মতিরায়বাঁধ এলাকায় বাসিন্দা দীপা মিশ্র ১ অক্টোবর সন্তান প্রসবের জন্য স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। সিজারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। তারপরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে পরিবারের লোকজন ওই প্রসূতিকে অন্য একটি নার্সিংহোমে স্থানান্তরিত করেন। সেখানে তাঁর মৃত্যু হয়। 

নার্সিংহোম কর্তৃপক্ষ প্রসূতির পরিবারকে জানান, সিজার করার সময় হয়ত অসাবধানতায় তাঁর একটি অঙ্গ কেটে ফেলা হয়েছে। এই কারণেই শরীরের ভিতর রক্তক্ষরণ হতে শুরু করেছিল। অস্বাভাবিক রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে প্রসূতির। এই ঘটনার শোনার পরেই ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়রা। মৃতের পরিবারের অভিযোগ, নবদ্বীপের যে হাসপাতালে দীপা সন্তানের জন্ম দিয়েছিলেন, তাদের চিকিৎসকদের ভুলেই তাঁর মৃত্যু হয়েছে। 

বুধবার রাতে ওই নার্সিংহোমের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আত্মীয়রা। খবর পেয়েই নবদ্বীপ থানার পুলিশ সেখানে পৌঁছয়। আইসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়া চেষ্টা করে। পরে পুলিশ বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মৃতের পরিবার অভিযুক্ত নার্সিংহোমের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ওই নার্সিংহোম কর্তৃপক্ষ।


```