Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

Prashant Kishor: 'প্রশান্ত কিশোর আমার বন্ধু, পরামর্শ দেন, পয়সা নেন না', বললেন চন্দ্রশেখর

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-কে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শক্ত জায়গায় পৌঁছে দেওয়ার ভার নিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। কাজ আপাতত দুটি। বলা চলে কেসিআরের বাসনা দুটি। আরও পড়ুন: রামপুরহাটে

Prashant Kishor: 'প্রশান্ত কিশোর আমার বন্ধু, পরামর্শ দেন, পয়সা নেন না', বললেন চন্দ্রশেখর

শেষ আপডেট: 22 March 2022 07:36

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-কে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শক্ত জায়গায় পৌঁছে দেওয়ার ভার নিলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। কাজ আপাতত দুটি। বলা চলে কেসিআরের বাসনা দুটি।

আরও পড়ুন: রামপুরহাটের হিংসায় ক্লোজ করা হল ওসিকে, সরানো হল এসডিপিও-কেও

এক, আগামী বছর তেলেঙ্গানা বিধানসভার ভোটে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিকে রাজ্যে ফের ক্ষমতাসীন করতে হবে। দুই, ২০২৪-এর লোকসভা ভোটের আগে কেসিআর-কে জাতীয় স্তরে নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে তুলে ধরতে হবে।

হাদরাবাদে সাংবাদিকদের কাছে কিশোরের সঙ্গে তাঁর এই বোঝাপড়ার কথা জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রশান্তর সঙ্গে আমার সাত-আট বছরের পুরনো সম্পর্ক। প্রশান্ত আমার বেস্ট ফ্রেন্ড। উনি আমাকে পরামর্শ দেবেন। কিন্তু কোনও পারিশ্রমিক ছাড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়, এমকে স্ট্যালিন, জগনমোহন রেড্ডিদের তিনি পরামর্শ দিয়েছেন। প্রশান্ত ভোটারের মন বুঝতে খুবই দক্ষ। ভোটে জেতার কৌশল ঠিক করার মাস্টার।

প্রসঙ্গত, কেসিআর বিজেপি ও কংগ্রেস বিরোধী জোট গঠন নিয়ে খুবই সক্রিয়। তিনি নিজেকেই সেই জোটের মুখ করে তুলতে চান। সেই কারণে, উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের ভোট মিটতেই তিনি ঝাঁপিয়ে পড়েছেন কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে। আজ দিল্লিতে তাঁর মন্ত্রী, সাংসদ, বিধায়করা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে যাবেন রাজ্যের দাবি নিয়ে। কেসিআর হুঁশিয়ারি দিয়েছেন, এই অভিযানে ফল না পেলে তিনি নিজে দিল্লি ছুটবেন।


```