Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন একাই একশো কোটি তুলেছিলেন! কীভাবে? আদালতে জানাল ইডি

ইডি সূত্রের খবর, প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর।

নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন একাই একশো কোটি তুলেছিলেন! কীভাবে? আদালতে জানাল ইডি

শেষ আপডেট: 20 February 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আদালতে ইডি আগেই জানিয়েছিল, চাকরি কেনাবেচায় কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছিল। মঙ্গলবার এই সংক্রান্ত একটি মামলায় আদালতের ইডির দাবি, নিয়োগ মামলায় ধৃত মিডলম্যান প্রসন্ন রায় একাই একশো কোটি তুলেছিলেন!

কীভাবে এই টাকা প্রসন্ন তুলেছিলেন, এদিন আদালতে সেই সংক্রান্ত নথিও পেশ করা হয়েছে বলে দাবি ইডির।

আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ২০২২ সালের অগস্ট মাসে পরিবহণ ব্যবসায়ী প্রসন্ন রায়কে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাঁকে হেফাজতে নেন তদন্তকারীরা। গত বছরের নভেম্বরে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান প্রসন্ন। 

গত ১৮ জানুয়ারি প্রসন্নর ফ্ল্যাটে আচমকা পৌঁছে যায় ইডি। ফ্ল্যাট-সহ প্রসন্নর বিলাসবহুল অফিসেও তল্লাশি চালান তদন্তকারীরা। এরপরই গত সোমবার রাতে প্রসন্নকে নতুন করে হেফাজতে নেয় ইডি।

এদিন আদালতে তদন্তকারী সংস্থার দাবি, শিক্ষা দফতরের সঙ্গে চাকরিপ্রার্থীদের মূল সেতুবন্ধনের কাজ করতেন এই প্রসন্ন রায়। এজন্য তিনি ৯০টিরও বেশি সংস্থা খুলেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। নিয়োগ সংস্থার একাধিক নথি সম্প্রতি তাঁর অফিস এবং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে পাওয়া গিয়েছে বলেও আদালতে জানায় ইডি। 

ইডি সূত্রের খবর, প্রসন্ন ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর। ইডি মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসি-র অন্যতম দালাল। তাঁর অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের এপিসেন্টার।  

বছর চারেক আগে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসা খোলেন প্রসন্ন। সল্টলেকে সেই সংস্থার নাম আইডিয়াল কার রেন্টাল সার্ভিসেস। এই অফিসেই নিয়োগের দুর্নীতি হত বলে দাবি তদন্তকারীদের।


```