Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার, প্রজ্ঞান থেকে সরাসরি খবর ইসরোয়

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে অবতরণের কয়েক ঘণ্টা পর থেকেই সেখানে নিজের কাজ শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান (Pragyan)। আর এরমধ্যেই সে ইসরোর কাছে খবর পাঠিয়ে দিল যে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের (Sulphur) সন্ধান পাওয়া গিয়

চাঁদের দক্ষিণ মেরুতে পাওয়া গেল সালফার, প্রজ্ঞান থেকে সরাসরি খবর ইসরোয়

শেষ আপডেট: 29 August 2023 18:11

দ্য ওয়াল ব্যুরো: চাঁদের (Moon) দক্ষিণ মেরুতে অবতরণের কয়েক ঘণ্টা পর থেকেই সেখানে নিজের কাজ শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান (Pragyan)। আর এরমধ্যেই সে ইসরোর কাছে খবর পাঠিয়ে দিল যে, চাঁদের দক্ষিণ মেরুতে সালফারের (Sulphur) সন্ধান পাওয়া গিয়েছে। এরপরই ইসরোর এক্স হ্যান্ডল মারফত মঙ্গলবার সন্ধের পর সে কথা ঘোষণা করা হয়।

https://twitter.com/isro/status/1696529346872451541?s=20

শুধু সালফার না, লোহা, ক্যালসিয়াম, সিলিকন, ম্যাগনেশিয়াম, অক্সিজেন-সহ আরও অনেক ধাতু ও খনিজ পদার্থের খোঁজ পেয়েছে প্রজ্ঞান।

দক্ষিণ মেরু থেকে পাওয়া এই তথ্যগুলি যে ভবিষ্যতে সত্যিই চাঁদকে হাতের মুঠোয় এনে দেবে, তা বলাই বাহুল্য। (Moon)

গত বুধবার, ২৩ অগস্ট ভারতীয় সময় ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। চাঁদে তখন সবে ভোর হচ্ছে। এরপর ২৪ অগস্ট ভোরে বিক্রম থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান। তখন থেকেই চাঁদের মাটিতে অনুসন্ধান চালাচ্ছে প্রজ্ঞান।

সেখান থেকে তথ্য আসছে ল্যান্ডার বিক্রমে এবং তা সরাসরি পৌঁছে যাচ্ছে ইসরোর কাছে। এদিন তেমনই সালফার-সহ নানারকম খনিজের সন্ধান পাওয়া গিয়েছে।

আপাতত চাঁদে হাইড্রোজেনের খোঁজ চালাচ্ছে প্রজ্ঞান। ইসরোর বিজ্ঞানীরা আশাবাদী, প্রজ্ঞান মারফত যা যা তথ্য পাওয়া যাবে, তা ভবিষ্যতে চাঁদ নিয়ে অনেক রহস্য উদঘাটনেই সাহায্য করবে।

চাঁদে চার মিটার গর্তের মুখে প্রজ্ঞান, সামলে নিয়েই ফটাফট দিক বদলে গুটিগুটি চলছে


```