Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

খাট-বিছানা তুলে নিয়ে যাচ্ছিলেন বিদ্যুৎ-কর্মীরা, অর্ধনগ্ন অবস্থায় তাড়া করলেন মহিলা

দ্য ওয়াল ব্যুরো: বিপুল অঙ্কের বিদ্যুতের বিল (Electricity bill) জমা পড়েছিল। তা দেওয়ার ক্ষমতা ছিল না প্রৌঢ়ার। তাই খাট বিছানা বাইক সহ অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করতে সরাসরি তাঁর বাড়িতে এসে হাজির হয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাঁদের

খাট-বিছানা তুলে নিয়ে যাচ্ছিলেন বিদ্যুৎ-কর্মীরা, অর্ধনগ্ন অবস্থায় তাড়া করলেন মহিলা

শেষ আপডেট: 27 March 2023 07:02

দ্য ওয়াল ব্যুরো: বিপুল অঙ্কের বিদ্যুতের বিল (Electricity bill) জমা পড়েছিল। তা দেওয়ার ক্ষমতা ছিল না প্রৌঢ়ার। তাই খাট বিছানা বাইক সহ অন্যান্য সম্পত্তি বাজেয়াপ্ত করতে সরাসরি তাঁর বাড়িতে এসে হাজির হয়েছিলেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তাঁদের বাড়ির সব জিনিস নিয়ে চলে যেতে দেখেই বাথরুম থেকে বেরিয়ে অর্ধনগ্ন (half-naked) অবস্থাতেই সেসব বাঁচাতে তাঁদের পিছু পিছু ছুটতে শুরু করলেন মহিলা। সেই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরই বিদ্যুৎ দফতরের চার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর জেলায়। সূত্রের খবর, মধ্যপ্রদেশ ইস্টার্ন রিজিয়ন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির তরফে মহিলার বাড়িতে ১৯ হাজার টাকার বিল পাঠানো হয়েছিল। কিন্তু বিপুল অঙ্কের সেই বিল মেটানোর ক্ষমতা ছিল না প্রৌঢ়ার। তারপরেই বিল অনাদায়ের অভিযোগে খাট-বিছানা, বাইক সহ বাড়ির অন্যান্য জিনিস বাজেয়াপ্ত করতে মহিলার বাড়িতে পৌঁছে যান বিদ্যুৎ দফতরের কয়েকজন কর্মী।

সেই সময় মহিলা স্নান করছিলেন, তিনি ছাড়া বাড়িতে আর কেউ তখন ছিল না। বিদ্যুৎ দফতরের কর্মীদের জিনিসপত্র বাজেয়াপ্ত করতে দেখে অর্ধনগ্ন অবস্থাতেই বাথরুম থেকে বেরিয়ে আসেন মহিলা। ওই কর্মীদের জিনিস নিয়ে চলে যেতে বাধা দেন তিনি। কিন্তু তাঁর কথায় কর্ণপাত না করে ওই কর্মচারীরা জিনিসপত্র নিয়ে চলে যেতে শুরু করে। এরপরই চিৎকার করতে করতে অর্ধনগ্ন অবস্থাতেই তাঁদের পিছু ধাওয়া করেন মহিলা। এতে ভয় পেয়ে সমস্ত জিনিস ফেলে রেখে শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হন ওই কর্মীরা।

ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বিদ্যুৎ দফতরের চার কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন মধ্যপ্রদেশের বিদ্যুৎ মন্ত্রী প্রদ্যুমন সিং তোমার। ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে ইতিমধ্যেই বিদ্যুৎ দফতরের সিনিয়র আধিকারিকদের চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

https://twitter.com/MPArunYadav/status/1639871478006157312?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1639871478006157312%7Ctwgr%5E230c00d575d63afd23ada28cc6a9e4f76b98962b%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Fbhopal%2Fmp-power-employees-seize-bike-bed-to-recover-power-bill-in-sagar-woman-chases-them-half-naked

ঘটনার বিষয়ে বিদ্যুৎ দফতরের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, প্রৌঢ়ার ছেলে এবং বৌমার নামে বিদ্যুৎ সংযোগ রয়েছে ওই বাড়িটিতে। কিন্তু তাঁরা ওই মহিলাকে ছেড়ে চলে গেছেন। সে কথা জানতে পারা মাত্রই সমস্ত জিনিসপত্র তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি তাঁর।

গুলি চলল গুরুদ্বারে! সাংঘাতিক ঘটনা ক্যালিফোর্নিয়ায়


```