Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ফের বাড়তে পারে আলুর দাম! সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন ব্যবসায়ীরা

বর্ডারে পুলিশ মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা রাখা যাবে না বলেই দাবি তুলেছেন ব্যবসায়ীরা।

ফের বাড়তে পারে আলুর দাম! সোমবার থেকে কর্মবিরতিতে যাচ্ছেন ব্যবসায়ীরা

আলু ব্যবসায়ী

শেষ আপডেট: 18 August 2024 20:14

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: এবার অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যাচ্ছেন রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সংগঠনের পূর্ব বর্ধমান জেলার সভাপতি উত্তম পাল বলেন, সোমবার থেকে তাঁরা কর্মবিরতিতে চলেছেন। 

আলু রফতানি নিয়ে পুলিশের বাধার অভিযোগ তুলে ২০ জুলাই রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এমনকী পাঁচদিন টানা সেই কর্মবিরতি চলেছিল। যার জেরে রাজ্যের বাজারগুলিতে তখন আলুর সংকট তৈরি হয়। বাজার চড়া দামে বিক্রি হয় আলু।

জেলা সভাপতি উত্তম পাল বলেন,"গত ২৪ জুলাই হরিপালে মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক হয়। সেখানে মন্ত্রী বলেছিলেন, দু-চারদিনের মধ্যে আপনাদের সমস্যার সমাধান করা হবে।"

উত্তমবাবুর কথায়, এরপরে গত ৮ অগস্ট ফের মন্ত্রী বেচারাম মান্না ও প্রদীপ মজুমদারের সঙ্গে আলু ব্যবসায়ীদের মিটিং হয়। সেখানে প্রদীপবাবু বলছিলেন, আলুর দাম খোলা বাজারে কেজিতে ২৫ টাকার বেশি নেওয়া যাবে না। এই দাম পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার ক্ষেত্রে প্রযোজ্য। আর বাঁকুড়া, মেদিনীপুর জেলায় যেহেতু আলুর গুণগত মান খারাপ তাই ওই জেলায় আলুর দাম কেজি প্রতি ২৩ টাকায় বিক্রি করতে হবে। আপনারা রাজি হলে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টি বোঝাতে পারবো।"

সেই দাবি মেনে নিলেও ভিন রাজ্যে আলুর পাঠানোর ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। বর্ডারে পুলিশ মোটা টাকার বিনিময়ে আলু বোঝাই লরি পার করতে দিচ্ছে। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কোনও বাধা রাখা যাবে না বলেই দাবি তুলেছেন ব্যবসায়ীরা।


```