Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ইডি দফতরে কবিতা, মণীশের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha) সোমবার ফের ইডির (ED) মুখোমুখি হয়েছেন। গত ১১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ভারত রাষ্ট্র সমিতির এই নেত্রীকে নয় ঘণ্টা জেরা করেন। দিল্ল

ইডি দফতরে কবিতা, মণীশের মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

শেষ আপডেট: 20 March 2023 09:17

দ্য ওয়াল ব্যুরো: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা (K Kavitha) সোমবার ফের ইডির (ED) মুখোমুখি হয়েছেন। গত ১১ মার্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ভারত রাষ্ট্র সমিতির এই নেত্রীকে নয় ঘণ্টা জেরা করেন। দিল্লির মদ কাণ্ডে অভিযুক্ত কেসিআর কন্যা।

ইডি, সিবিআইয়ের অভিযোগ মদ কাণ্ডে জড়িত ব্যবসায়ীদের দেওয়া ঘুষের টাকা কবিতার সাউথ গ্রুপ নামে সংস্থার হাত দিয়ে লেনদেন হয়েছে।

একই ঘটনায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। মনে করা হচ্ছে এই দফায় মণীশ এবং কবিতাকে মুখোমুখি বসিয়ে জেরা করবেন তদন্তকারীরা।

তদন্তকারীদের দাবি মণীশ ও কবিতার মধ্যে যোগাযোগের নানা তথ্যপ্রমাণ তাঁদের হাতে রয়েছে। যা থেকে বোঝা যায় মদকাণ্ডে কীভাবে তাঁরা একে অপরকে সাহায্য করেছেন।

মণীশ ও কবিতার গ্রেফতারি রাজনৈতিকভাবেও বাড়তি গুরুত্ব পাচ্ছে। একই মামলায় দুটি আঞ্চলিক দলের প্রথমসারির নেতা নেত্রীকে জালে আটকেছে ইডি, সিবিআই। হালে এমন নজির নেই।

একই মামলায় সিবিআই কবিতাকে দু'বার জেরা করেছে। মণীশকে প্রথমে সিবিআই গ্রেফতার করে। পরে হেফাজতে নেয় ইডিও। কবিতা ও তাঁর দলের আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করবে।

মদকাণ্ডে ধৃত হায়দরাবাদের এক ব্যবসায়ী এখন ইডির হেফাজতে রয়েছেন। তদন্তকারীদের সূত্রে খবর ওই ব্যবসায়ীকে জেরা করেই কবিতার নাম জানতে পারেন তাঁরা।

দ্বিতীয়বার ইডির জেরা এড়াতে কবিতা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু আদালত ইডির তলবের উপর কোনও স্থগিতাদেশ জারি করেননি। তবে মামলাটি ২৪ তারিখ শোনা হবে বলে জানিয়ে দেয়। তার আগেই ইডির ডাকে সাড়া দিলেন কেসিআর কন্যা।

অমর মোদী’, চিনে এই নামেই পরিচিত নমো, কিন্তু কেন!


```