Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রাক্তন বিচারপতিদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দেশের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক, মন্তব্য ফিরহাদের

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর নাম না করেও ফিরহাদ বলেন, যেসব বিচারপতিরা কাজ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন, তাঁদের পূর্ববর্তী রায়গুলি নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে।

প্রাক্তন বিচারপতিদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দেশের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক, মন্তব্য ফিরহাদের

শেষ আপডেট: 25 March 2024 19:24

দ্য ওয়াল ব্যুরো: তীব্র উচ্চাকাঙ্ক্ষার জন্য প্রাক্তন বিচারপতিদের রাজনীতিতে আসা বা রাজনৈতিক সংস্পর্শে আসাকে ভয়ঙ্কর বিপজ্জনক বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সোমবার একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাজ্যের তৃণমূল মন্ত্রী ফিরহাদের প্রত্যক্ষ নিশানা ছিল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর নাম না করেও ফিরহাদ বলেন, যেসব বিচারপতিরা কাজ ছেড়ে রাজনীতিতে যোগ দিয়েছেন, তাঁদের পূর্ববর্তী রায়গুলি নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে।

মেয়র হাকিম আরও বলেন, আমাদের বিচারবিভাগ হল ঈশ্বরের মতো। কিন্তু, সেখান থেকে যদি কেউ রাজনীতিতে আসেন, তাহলে তাঁরা যে রায়গুলি দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন উঠে আসে। আমরা চাই একজন বিচারক বা বিচারপতিকে নিরপেক্ষ থাকতে হবে। একজন বিচারপতি যিনি সমাজের জন্য চিন্তা করবেন। কোনও পক্ষ অবলম্বন না করে রায় দেবেন, এটাই তো কাম্য।

দৃষ্টান্ত হিসেবে তিনি ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম করেন। অবসরগ্রহণের পর গগৈ রাজ্যসভার সদস্য হন। সুপ্রিম কোর্টের আরেক প্রাক্তন বিচারপতি এস আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল করে সরকার। ফিরহাদের মতে, এটা ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা। 

ফিরহাদ বলেন, আমরা একজন প্রধান বিচারপতিকে দেখেছি। যিনি অবসর নিয়ে কিছুদিনের মধ্যে রাজ্যসভার সদস্য হয়ে যান। রামমন্দিরের সপক্ষে রায়দানকারী আরেক মুসলিম বিচারপতিকে অন্ধ্রের রাজ্যপাল করা হয়েছে। এটা খুব বিপজ্জনক খেলা। বিচারপতিদের এত উচ্চাকাঙ্ক্ষার জায়গা থাকা উচিত নয়। ঈশ্বর কখনও একচোখো হন না। বিচারবিভাগকেও সেইভাবে কাজ করা উচিত বলে মনে করেন ফিরহাদ।

বিজেপির টিকিট বণ্টন নিয়ে অধিকারী পরিবার কিংবা দিলীপ ঘোষের নাম না করে তিনি আরও বলেন, যাঁরা ওদের আদর্শে বিশ্বাস করেন, তাঁদের টিকিট দেওয়া হচ্ছে না। বরং, যাঁরা তৃণমূলের নীতি-আদর্শে বিশ্বাসী তাঁদের প্রার্থী করছে কেন্দ্রের শাসকদল। কারণ হিসেবে তিনি দাবি করেন, বাংলায় বিজেপির কোনও অস্তিত্ব নেই।


```