Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মালদহে একই দিনে দুই জায়গায় আক্রান্ত পুলিশ, দুর্ঘটনাকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভে ধুন্ধুমার

মালদহের চাঁচল ও মানিকচকে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।

মালদহে একই দিনে দুই জায়গায় আক্রান্ত পুলিশ, দুর্ঘটনাকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভে ধুন্ধুমার

দুর্ঘটনাকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ

শেষ আপডেট: 18 July 2024 12:38

দ্য ওয়াল ব্যুরো: কয়েক ঘণ্টার ব্যবধানে মালদহে দুই জায়গায় আক্রান্ত হল পুলিশ। মালদহের চাঁচল ও মানিকচকে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। 

বৃহস্পতিবার ভোররাতে উত্তাল হয় মালদহের চাঁচল থানার সামসীর জিয়াগাছি এলাকা। ডাম্পার-লরির সংঘর্ষে এক লরি চালকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

পুলিশ সূত্রের খবর, ভোররাতে রাস্তার ধারে দাঁড়িয়েছিল ছাইবোঝাই একটি ডাম্পার। হঠাৎ করেই সেই ডাম্পারে ১৪ চাকার একটি লরি জোরে ধাক্কা মারে। লরির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ লরিতেই আটকে থাকেন খালাসি। পরে তাঁকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

ঘটনাটির পরই উত্তেজিত জনতা চাঁচল থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ করে। তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশ অবরোধ তুলতে গেলে জনতার ক্ষোভের মুখে পড়ে। পুলিশকে ধাক্কা দিয়ে লরির ছাই গাড়িয়ে ছিটিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। ঘটনাটিতে আহত হন দুই পুলিশকর্মী।  

চাঁচলের ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে মালদহের মানিকচকে আক্রান্ত হয় পুলিশ। সেখানেও পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেয় উত্তেজিত জনতা। বিক্ষোভ সামাল দিতে গিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর, ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে। দুটি দুর্ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুর গড়িয়ে গেলেও বিক্ষোভ চলতে থাকে। যার জাতীয় সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। সমস্যার পড়েন আমজনতা। 


```