Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা সৃজনকে তলব পুলিশের, সন্ধেয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

যাদবপুর কাণ্ডে এসএফআই নেতা সৃজনকে তলব পুলিশের, সন্ধেয় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 8 March 2025 10:41

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অশান্তির ঘটনায় এবার এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে (Srijan Bhattachariya) তলব করল যাদবপুর থানার পুলিশ। 

শনিবার সন্ধে ৬টায় থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার ওয়েবকুপার সম্মেলনে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সে সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাম পড়ুয়ারা। পরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় দুই ছাত্র জখম হন বলে অভিযোগ।

ওই দিনের অশান্তির ঘটনায় তাঁর কাছে কী ছবি এবং ভিডিও ফুটেজ রয়েছে তা সঙ্গে নিয়ে সৃজনকে থানায় যেতে বলা হয়েছে।

প্রসঙ্গত, অশান্তির ঘটনায় সিসিটিভি ফুটেজ নিয়ে সাংবাদিক বৈঠক পাল্টা সাংবাদিক বৈঠক করতে দেখা গিয়েছিল তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য এবং এসএফআই নেতা সৃজন ভট্টাচার্যকে। তারই জেরে এই তলব কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

তবে পুলিশ সূত্রের দাবি, যেহেতু সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে তাই ওই ঘটনা সম্পর্কিত যার কাছে যা তথ্য রয়েছে তা চাওয়া হচ্ছে। সৃজনও জানিয়েছেন, যাদবপুরের অশান্তির বিষয়ে তাঁর কাছে যা ছবি রয়েছে, তিনি পুলিশকে তা দিয়ে সহযোগিতা করবেন।


```