Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তৃণমূলের মঞ্চে পুলিশের কর্তা! ভিডিও পোস্ট করে সৌমিত্রর প্রশ্ন, এই পুলিশে ভরসা রাখা যায়?

ফের শাসকদলের অনুষ্ঠানে পুলিশের কর্তা। মঞ্চে বসে হাততালি দিচ্ছেন তিনি! 

তৃণমূলের মঞ্চে পুলিশের কর্তা! ভিডিও পোস্ট করে সৌমিত্রর প্রশ্ন, এই পুলিশে ভরসা রাখা যায়?

ভাইরাল ভিডিওর অংশ বিশেষ।

শেষ আপডেট: 19 November 2024 13:14

দ্য ওয়াল ব্যুরো: ফের শাসকদলের অনুষ্ঠানে পুলিশের কর্তা। মঞ্চে বসে হাততালি দিচ্ছেন তিনি! 

তৃণমূলের একটি অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে সোশ্যাল মাধ্যমে বড় প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তবে এই ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। ১২ সেকেন্ডের ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। ভিডিও পোস্ট করে সৌমিত্রর প্রশ্ন, "এরপরও এই পুলিশে ভরসা রাখা যায়?"

বর্ধমানের আউশগ্রাম-২ ব্লকে শাসকদলের একটি ফুটবল টুর্নামেন্টে হাজির ছিলেন পুলিশের ওই কর্তা। ফেসবুক পোস্টে সৌমিত্র লিখেছেন, 'বেঙ্গল পুলিশের আরও এক নিদান। এবার তৃণমূল কংগ্রেস আউশগ্রাম 2 ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা যাচ্ছে উর্দিধারী পুলিশ কর্তাকে। তৃণমূল নেতা শেইখ লালনকে সংবর্ধিত করার সময় হাততালি দিচ্ছেন। বাংলার মানুষ কেমন করে এমন ব্যবস্থায় আস্থা রাখবে যেখানে সরকার আর শাসকের মধ্যে পার্থক্য নেই।'

এ ব্যাপারে পরে সৌমিত্র বলেন, "পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি বাংলার মানুষের কোনও আস্থা নেই। কারণ, শাসকদলের দলদাসে পরিণত হয়েছে এই পুলিশ।"

এ ব্যাপারে তৃণমূলের জেলা নেতৃত্বর বক্তব্য, মানুষের পাশে না থেকে কুৎসা করাটাই বিজেপির কাজ। ওরা যত এসব কুৎসা করবে ততবেশি করে বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করবে। বিষয়টি নিয়ে জেলা পুলিশেরও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে শোরগোল তৈরি হয়েছে জনমানসে।

এর আগে মালদহের মানিকচক থানর আইসিকে দেখা গিয়েছিল শাসকদলের অনুষ্ঠানে। আবার আসানসোলের বারাবনি থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করার অভিযোগ উঠেছিল ওসির বিরুদ্ধে। ভাইরাল সেই ভিডিও নিয়ে সে সময় বড় প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 


```