Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

লালগোলায় দুই ওসির হাতাহাতি, গ্রেফতার পুলিশ কর্তা! সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির নালিশ

চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদের লালগোলা সরকারি হাসপাতাল।

লালগোলায় দুই ওসির হাতাহাতি, গ্রেফতার পুলিশ কর্তা! সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির নালিশ

ধৃত পুলিশ আধিকারিক আসরাফুল শেখ।

শেষ আপডেট: 19 February 2025 19:11

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রণক্ষেত্রর চেহারা নিল মুর্শিদাবাদের লালগোলা সরকারি হাসপাতাল। এবার সরকারি হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মারধরের অভিযোগ উঠল বীরভূমের ক্রাইম রেকর্ড ব্যুরোর ওসি বিরুদ্ধে।

খবর পেয়ে হাসপাতালে এসে অভিযুক্ত ওসির হাতে আক্রান্ত হন লালগোলা থানার পুলিশ কর্তারা। অভিযোগ, লালগোলার ওসিকে গলা টিপে ধরে মারেন বীরভূমের অভিযুক্ত পুলিশ আধিকারিক আসরাফুল শেখ। এমনকী আসরাফুলের সঙ্গে থাকা লোকজন দুই সিভিক ভলান্টিয়ারকেও মারধর করে বলে অভিযোগ। ভাঙচুর চালানো হয় হাসপাতালেও। 

পরে হাসপাতাল কর্তৃপক্ষর অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক-সহ ৬জনকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ। ধৃতদের বুধবার আদালতে তোলা হয়। ইতিমধ্যে ধৃত ওসিকে সাসপেন্ড করেছেন বীরভূমের পুলিশ সুপার।

পুলিশ সূত্রের খবর, ধৃত পুলিশ আধিকারিকের নাম আসরাফুল শেখ। তিনি বীরভূম জেলা পুলিশের ক্রাইম রেকর্ড ব্যুরোতে কর্মরত। হাসপাতালে ভাঙচুর, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মারধরের অভিযোগে আসরাফুলের পাশাপাশি তাঁর স্ত্রী-সহ আরও ৬জনকে গ্রেফতার করেছে লালগোলা থানার পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, ধৃত পুলিশ আধিকারিকের নাম আসরাফুল শেখ সোমবার রাতে তাঁর মাকে চিকিৎসার জন্য লালগোলা কৃষ্ণপুর হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, হাসপাতালে কোনও চিকিৎসায় করা হচ্ছিল না। এতেই মেজাজ হারিয়ে হাসপাতালে উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মারধর করেন বলে অভিযোগ। যা নিয়ে হাসপাতাল চত্বরে তীব্র উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি সামলাতে এলে অভিযুক্ত আধিকারিক তাদেরও মারধর করেন। 


```