Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দত্তপুকুরের ঘটনায় গ্রেফতার নিহতের মাসতুতো ভাই, দেহ শনাক্ত হলেও মাথার খোঁজে পুলিশ

সোমবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডুহীন দেহ দেখতে পান কৃষকেরা।

দত্তপুকুরের ঘটনায় গ্রেফতার নিহতের মাসতুতো ভাই, দেহ শনাক্ত হলেও মাথার খোঁজে পুলিশ

নিহত যুবক

শেষ আপডেট: 6 February 2025 09:53

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে মৃত যুবকের পরিচয় জানতে 'বাঁ হাত'-এর ওপর ভরসা করেছিল পুলিশ! সেই হাতের ট্যাটু দেখিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল। অবশেষে যুবকের পরিচয় জানা গেছে। পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরে নৃশংস ভাবে খুন হওয়া যুবকের নাম হজরত লস্কর। বিগত কিছুদিন ধরেই নিখোঁজ ছিল সে। এদিকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে নিহতের মাসতুতো ভাই ও তার স্ত্রীকে। পুলিশ সূত্রে দাবি, তাঁর স্ত্রী-র সঙ্গে নিহত হজরতের অবৈধ সম্পর্ক ছিল। সেটাই জানতে পেরে খুন করেন তিনি।

সোমবার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার ছোট জাগুলিয়ার মালিয়াকুর বাজিতপুর এলাকার একটি ফাঁকা জমিতে মুন্ডুহীন দেহ দেখতে পান কৃষকেরা। তাঁর গোটা শরীরে ক্ষতচিহ্ন ছিল। উপড়ে নেওয়া হয়েছিল যৌনাঙ্গ! মৃতের হাত-পাও বাঁধা ছিল। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও খুঁজে পায় পুলিশ। শুরু হয় কাটা মুন্ডুর খোঁজ। তবে এখনও পর্যন্ত তা উদ্ধার করতে পারেনি পুলিশ। 

এদিকে হাতের ট্যাটু দেখে যুবককে শনাক্ত করা গেছে। পুলিশ জানতে পেরেছে, যুবক কুখ্যাত দুষ্কৃতী ছিল। একাধিক থানায় তাঁর নামে চুরি, ডাকাতির অভিযোগ রয়েছে। এছাড়া একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্কের যোগ উঠে এসেছে। 

তবে কেন খুন করা হয়েছে হজরতকে? সূত্রের খবর, দুই মাসতুতো ভাই এলাকার ত্রাস ছিল। তবে কয়েক বছর আগে হজরত মূল স্রোতে ফিরে এসে 'পুলিশ সোর্স' হিসেবে কাজ করতে শুরু করে। তার সূত্রেই ধরা পড়ে তার ভাই ওবায়দুল্লাহ। সে জেলে থাকাকালীন তার স্ত্রীর সঙ্গে সম্পর্কে জড়ায় হজরত। জেল থেকে বেরনোর পরই সে কথা জানতে পেরে হজরতকে খুন করে ওবায়দুল্লাহ।   

মুণ্ডহীন দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে গলা কেটে খুন করা হয় ওই যুবককে। তার আগে হাত-পা বেঁধে দেওয়া হয়েছিল। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে কারণ খুনের পাশাপাশি দেহ পোড়ানোরও হয়েছিল। 


```