Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বলাগড়ে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ শিশুর দেহ মিলল বাড়ির বাথরুমেই, আটক ঠাকুরদা-ঠাকুমা আর জেঠিমা

নিখোঁজ হওয়ার খবর জানতে পেরেই পুলিশ কুকুর এনে, ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়। সেই সময় কিছু না মিললেও, রবিবার সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পড়ে থাকতে দেখেন ঠাকুরদা।

বলাগড়ে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ শিশুর দেহ মিলল বাড়ির বাথরুমেই, আটক ঠাকুরদা-ঠাকুমা আর জেঠিমা

ফাইল চিত্র

শেষ আপডেট: 24 November 2024 11:19

দ্য ওয়াল ব্যুরো: বলাগড়ের গুপ্তিপাড়ায় বাড়ির শৌচালয় থেকেই উদ্ধার হল চার বছরের শিশুর দেহ। গতকাল সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে যায় সে। রবিবার ভোরে বাড়ির শৌচালয় থেকেই তার দেহ পাওয়া গিয়েছে। তবে এই মৃত্যু কীভাবে হল, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার করা শিশুর দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির সামনে খেলার সময় রহস্যজনকভাবে উধাও হয়ে চার বছরের শিশু। ২০ ঘণ্টা ধরে শিশুর খোঁজ চালায় পুলিশ। তার বাড়িতে যান হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার কল্যাণ সরকার, ডিএসপি (অপরাধ) অভিজিৎ সিংহ মহাপাত্র। শিশুর সন্ধান পাওয়ার জন্য হুগলি গ্রামীণ পুলিশের সোশ্যাল মিডিয়া পেজেও পোস্ট করা হয়। 

তাছাড়া নিখোঁজ হওয়ার খবর জানতে পেরেই পুলিশ কুকুর এনে, ড্রোন উড়িয়ে তল্লাশি চালায়। সেই সময় কিছু না মিললেও, রবিবার সকালে বাড়ির পাশেই শৌচাগারে নাতির দেহ পড়ে থাকতে দেখেন ঠাকুরদা। তারপরেই সন্দেহ বারে পুলিশের। ঠাকুরদা, ঠাকুমা ও জেঠিমার বয়ানে অসঙ্গতি মিলেছে বেশ কিছুবার। ফলে তাঁদের আটক করা হয়। 

পুলিশ সূত্রে খবর, শিশুর মা-বাবার সঙ্গে ঠাকুরদা-ঠাকুমা-জেঠিমার সম্পর্ক মোটেই ভাল ছিল না দীর্ঘদিন ধরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের সন্দেহ, বাড়ির ভিতরেই কিছু ঘটে থাকতে পারে। ফলে পারিবারিক বিবাদের জেরেই খুন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত সুপার জানান, শিশু নিখোঁজের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অপহরণের মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 


```