Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

বিধি ভেঙে উদ্দাম পার্টি, এবার পার্ক হোটেলের ম্যানেজারদের ডেকে পাঠাল লালবাজার

দ্য ওয়াল ব্যুরো: পার্ক হোটেলের ঘটনায় ৬ ম্যানেজারকে ডেকে পাঠালো পুলিশ। তাঁদের ২৬ জুলাইয়ের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিশ জানিয়েছে, কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন পার্ক হোটেলে চলত পার্টি। ডান্সফ্লোরে হত নাচ। চলত দ

বিধি ভেঙে উদ্দাম পার্টি, এবার পার্ক হোটেলের ম্যানেজারদের ডেকে পাঠাল লালবাজার

শেষ আপডেট: 21 July 2021 13:22

দ্য ওয়াল ব্যুরো: পার্ক হোটেলের ঘটনায় ৬ ম্যানেজারকে ডেকে পাঠালো পুলিশ। তাঁদের ২৬ জুলাইয়ের মধ্যে হাজিরার নির্দেশ দিয়েছে লালবাজার। পুলিশ জানিয়েছে, কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে দিনের পর দিন পার্ক হোটেলে চলত পার্টি। ডান্সফ্লোরে হত নাচ। চলত দেদার মদ্যপান ও মাদক সেবন। ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, হোটেলের রুম ভাড়া করতেন এক-দু’জন। তারপর রাত বাড়লে রুমের বাইরের করিডোরে ডিজে-সহ চলত উদ্দাম পার্টি। গত শনিবার রাতেই পার্ক হোটেলে অভিযান চালায় পুলিশ। পার্টি চলাকালীন গ্রেফতার করা হয় ৩৭ জনকে। কীভাবে শহরের বুকে এভাবে বিধিনিষেধকে উপেক্ষা করে পার্টি চলত, তা গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। কী মাদক নেওয়া হত, কোথা থেকে আসত, কারা সেবন করত সবই খতিয়ে দেখা হচ্ছে।

```